Close

Saturday, April 11, 2026

সালতানাতে বাঙ্গালা: এক অখণ্ড জাতিসত্তার উত্থান ও সমৃদ্ধ বাঙলার সূচনা

সালতানাতে বাঙ্গালা: এক অখণ্ড জাতিসত্তার উত্থান ও সমৃদ্ধ বাঙলার সূচনা

সালতানাতে বাঙ্গালা: এক অখণ্ড জাতিসত্তার উত্থান ও সমৃদ্ধ বাঙলার সূচনা

পাল বংশের পতনের পর সেন রাজারা যখন দক্ষিণ ভারত থেকে এসে বাঙলার ক্ষমতা দখল করেন, তখন তারা এ অঞ্চলের দীর্ঘদিনের বৌদ্ধ ঐতিহ্যের বিপরীতে এক উগ্র ব্রাহ্মণ্যবাদী সমাজব্যবস্থা চাপিয়ে দেন। জাতি-ভেদ প্রথা এবং সাধারণ মানুষের ভাষার প্রতি অবজ্ঞা সাধারণ জনজীবনকে দুর্বিষহ করে তুলেছিল। ঠিক সেই সময়ে ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজীর নদীয়া বিজয়ের মাধ্যমে বাঙলায় মুসলিম শাসনের সূচনা হয়। এটি ছিল শৃঙ্খলিত বাঙালির জন্য এক নতুন ভোরের সূচনা।

সেনদের শাসনামল পালদের চেয়ে কম সময়ের জন্য হলেও বেশ কিছু কারণে গুরুত্বপুর্ণ ছিল। বাঙলা ছিল বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ভুক্ত লোকদের আবাসস্থল। সবাই শান্তিতে সহাবস্থান করতো। শাসকদের সাথে স্থানীয়দের সুসম্পর্ক ছিল এবং শাসকেরা স্থানীয় সংস্কৃতি, ভাষা ও অর্থনীতির উন্নতি সাধনের চেষ্টা করতেন। কিন্তু সেনদের আগমন এই অঞ্চলের লোকদের একটি নতুন ও তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন করে। সেনরা ব্রাহ্ম্যণ্যবাদী ধর্মের অনুসারী ছিলেন। (তখন হিন্দু বলতে কোন ধর্মের অস্তিত্ব ছিলো না। হিন্দু ধর্ম নামটি বৃটিশ ঔপনিবেশিক আমলে চালু হয়)। তারা জাত-পাতের নামে স্বীয় ধর্মের মধ্যেই চার স্তরের বিভাজন চালু করেন। ব্রাহ্মণরা সর্বোচ্চ সুযোগ সুবিধা পেতো এবং বাকীদের অবস্থা ছিল শোচনীয়।

সংস্কৃত ভাষা - যা রাজভাষার মর্যাদা পেয়েছিল - সবার চর্চা করার স্বাধীনতা ছিল না। ফলে স্থানীয় ভাষার কোনো ধরণের উন্নতি সে সময়ে হয়নি। চর্যাপদের পর একটা দীর্ঘ সময় ধরে সাহিত্য রচনা না হওয়ার এ ছিল সবচেয়ে যৌক্তিক কারণ। সেনদের এই রাষ্ট্রীয় অসহযোগীতা, ভিন্ন ধর্মীদের উপর নির্যাতন নিষ্পেষণ ইত্যাদি কারণে এই সময়ে কোনো সাহিত্য কর্ম পাওয়া যায় না যার মাধ্যমে তৎকালীন সময়ের শাসক ও শাসিতদের মধ্যকার সুসম্পর্ক সম্পর্কে জানা যেতে পারে। এজন্যে এই সময়কে বাঙলা ভাষার জন্য অন্ধকার যুগ হিসেবে অভিহিত করা যায়।

সেনদের এই রূপ নির্যাতন, নিষ্পেষণের বিরুদ্ধে তৎকালীন বাঙলার জনসমাজ ক্ষিপ্ত হয়ে উঠে। সুন্দরবনের রাজা সহ বিভিন্ন স্থানীয় ব্যক্তিবর্গ এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন এবং সেনদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এই সময় দিল্লীতে মুসলিম শাসনের সুত্রপাত ঘটেছিল এবং ধীরে ধীরে এর সীমানা বাঙলার নিকট পর্যন্ত প্রসারিত হয়েছিল। সে সময় বিভিন্ন সূফী - যারা মূলত যোদ্ধাও ছিলেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে বিভিন্ন খানকা কিংবা দল বল সহ অবস্থান করতে শুরু করেন। তারা ইসলাম প্রচার করতেন পাশাপাশি বিভিন্ন এলাকা জয়েও সাহায্য করতেন।

দিল্লী সালতানাতের সুলতানেরা সবসময় তাদের পৃষ্ঠপোষকতা দিয়ে এইসব যোদ্ধা সুফীদের মাধ্যমে মুসলিম বিশ্বের সীমানা প্রসারে ভূমিকা রাখেন। শাহ জালালা, খান জাহান আলী, বাবা আদম শহীদ, শাহ মাখদুম প্রমুখ সূফিদের বাঙলায় আগমণ, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে জিহাদ করে স্থানীয়দের উদ্ধার, ইসলাম প্রচার এবং বিভিন্ন এলাকায় খানকাহ ও বসতি স্থাপনের মাধ্যমে নতুন সমাজ ব্যবস্থার সূচনা এসব এইভাবেই সম্ভব হয়েছিল।

সেনদের অত্যাচারে অতিষ্ঠ বাঙলার অধিবাসীরা একজন ত্রাণকর্তার জন্যে অপেক্ষার প্রহর গুণছিলেন। স্থানীয় বিদ্রোহীরা সাহায্যের জন্য বিহারের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করা একজন মুসলিম সেনাপতির সাথে যোগাযোগ করে তাকে বাঙলা আক্রমণের জন্য আমন্ত্রণ জানান। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজী ছিলেন সেই সেনাপতি। তিনি দক্ষ সমরবিদ হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি সেনদের সাম্রাজ্য আক্রমণের জন্য ছক কষতে শুরু করলেন। বাঙলায় প্রবেশের সবচেয়ে সংকীর্ণ ও কঠিন পথটি তিনি বাছাই করলেন এবং ঝাড়খন্ড দিয়ে নদীয়া আক্রমণের সিদ্ধান্ত নিলেন। ঝাডখন্ড ছিল জঙ্গলাকীর্ণ এলাকা, যে পথ দিয়ে একক কোনো সেনা দলের যাওয়া অসম্ভব। এই অসুবিধার কথা চিন্তা করে তিনি মাত্র সতেরো জন সওয়ারী নিয়ে ঘোড়ায় করে লক্ষণ সেনের রাজধানী নদীয়া আক্রমণ করেন। ভর দুপুরে আকস্মিক আক্রমণে লক্ষণ সেন হতবিহ্বল হয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। ফলে প্রায় বিনা বাঁধায় ও বিনা রক্তপাতে বাঙলায় মুসলিম শাসনের সুত্রপাত হয়। এর মাধ্যমে বাঙলায় দির্ঘদিন ধরে চলা কৌলীন্য প্রথা ও বিভাজনের সংস্কৃতির অবসান হয়। সূচনা ঘটে এক নতুন রাষ্ট্র ও সমাজব্যবস্থার, যেখানে সব ধর্ম, গোত্র, বর্ণের লোকেরা সমান মর্যাদায় ভূষিত হয়।

বাঙলার মুসলিম শাসনামলের প্রথম পর্বকে সুলতানি আমল বলে অভিহিত করা হয়। এই সময়ব্যাপী বাঙলা কখনো দিল্লী সালতানাতের একটি প্রদেশ হিসেবে আবার কখনো স্বাধীন দেশ হিসেবে শাসিত হয়েছে। মুসলিম শাসনের প্রাক্কালে বাঙলা নামে একক কোনো রাজনৈতিক ভূখন্ড ছিল না। বাঙলা সমতট, হরিকেল, বঙ্গ, গৌড়, রাঢ় ইত্যাদি বিভিন্ন অঞ্চল ও জনপদে বিভক্ত ছিল। বাঙলার শাসকেরা নিজেদের গৌড়েশ্বর দাবী করতেন। তাছাড়া মুসলিমদের আগে কেউ সমগ্র বাঙলা নিজের অধীনে নিয়ে আসতে পারেনি।

রাজনৈতিক বিবর্তন ও অখণ্ড বাঙলার জন্ম

বখতিয়ার খিলজীর বিজয়ের পর থেকে ১৩৩৮ সাল পর্যন্ত বাঙলা দিল্লির সুলতানদের অধীনে একটি প্রদেশ হিসেবে শাসিত হতো। কিন্তু বাঙলার ভৌগোলিক দূরত্ব এবং বিদ্রোহী মনোভাবের কারণে দিল্লি থেকে শাসন পরিচালনা করা কঠিন ছিল।


শামসুদ্দীন ইলিয়াস শাহ: অখণ্ড বাঙলার স্থপতি

১৩৪২ খ্রিস্টাব্দে শামসুদ্দীন ইলিয়াস শাহ লখনৌতির সিংহাসন দখল করেন এবং ১৩৫২ সালে সোনারগাঁও বিজয়ের মাধ্যমে সমগ্র বাঙলাকে একীভূত করেন। তিনি প্রথম শাসক যিনি নিজেকে 'শাহ-ই-বাঙ্গালাহ' বা 'বাঙলার রাজা' হিসেবে ঘোষণা করেন। এর আগে বাঙলা গৌড়, বঙ্গ, রাঢ়, হরিকেল—এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র জনপদে বিভক্ত ছিল। ইলিয়াস শাহ-ই প্রথম ব্যক্তি যিনি এই বিচ্ছিন্ন জনপদগুলোকে একত্রিত করে 'বাঙ্গালাহ' নামক একক রাজনৈতিক রাষ্ট্র গঠন করেন।

আলাউদ্দিন হুসাইন শাহ: বাঙলার সাংস্কৃতিক স্বর্ণযুগ
বাঙলার সুলতানদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও উদার শাসক ছিলেন আলাউদ্দিন হুসাইন শাহ (১৪৯৩-১৫১৯)। তাঁর শাসনকাল ছিল শান্তি, সমৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। তাঁর শাসনামলে হিন্দুরা প্রশাসনের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। যেমন তাঁর উজির ছিলেন গোপীনাথ বসু এবং ব্যক্তিগত চিকিৎসক ছিলেন মুকুন্দ দাস। হিন্দু প্রজারা তাঁকে অত্যন্ত ভালোবাসতেন এবং তাঁকে 'নৃপতি তিলক' ও 'জগতভূষণ' উপাধিতে ভূষিত করেছিলেন।

বাঙলা ভাষা ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা

সুলতানি আমলের সবচেয়ে গৌরবময় অধ্যায় হলো বাঙলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি। সেন আমলে যে ভাষাকে 'অস্পৃশ্য' মনে করা হতো, সুলতানরা সেই ভাষাকে রাজদরবারে মর্যাদা দেন। সুলতানদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সংস্কৃত থেকে রামায়ণ ও মহাভারত বাঙলায় অনূদিত হয়। কৃত্তিবাস ওঝা এবং মালাধর বসুর মতো কবিরা সুলতানদের রাজকীয় অনুদান পেতেন। বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন সাহিত্যের সমঝদার সুলতান। পারস্যের মহাকবি হাফিজের সাথে তাঁর পত্রালাপ ছিল। তাঁর সময়েই শাহ মুহম্মদ সগীর প্রথম বাঙলা রোমান্টিক কাব্য 'ইউসুফ-জুলেখা' রচনা করেন। এই যুগেই নাথ সাহিত্য, মঙ্গলকাব্য এবং বৈষ্ণব পদাবলীর ব্যাপক বিকাশ ঘটে, যা বাঙলা সাহিত্যের ভিত্তি মজবুত করে।

সামাজিক ও ধর্মীয় জীবন: সুফিবাদ ও সাম্য
সুলতানি আমলে বাঙলায় ইসলামের প্রচার হয়েছিল মূলত তরবারির জোরে নয়, বরং সুফি-দরবেশদের চারিত্রিক মাধুর্য এবং সাম্যের বাণীর মাধ্যমে। শাহ জালাল (র.), খান জাহান আলী (র.) এবং শাহ মাখদুমের মতো সাধকরা অবহেলিত নিম্নবর্ণের মানুষদের বুকে টেনে নিয়েছিলেন। ইসলামের 'একত্ববাদ' এবং 'সাম্য' বর্ণপ্রথার যাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষকে মুক্তির পথ দেখায়। সুলতানী আমলে মন্দির ও মসজিদ উভয় নির্মাণের জন্যই ভূমি বরাদ্দ হতো। এই সময়েই হিন্দু ও মুসলিম সংস্কৃতির মিলনে এক নতুন 'বাঙালি সংস্কৃতি'র জন্ম হয়।

বিচার ব্যবস্থা ও ন্যায়বিচার
সুলতানি আমলে বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর ও নিরপেক্ষ। বিচার বিভাগ (কাজী আদালত) শাসন বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন ছিল। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সেই বিখ্যাত ঘটনা সুলতানী আমলের বিচার ব্যবস্থার উৎকৃষ্ট উদাহরণ। তিনি শিকার করতে গিয়ে ভুলবশত এক বিধবার ছেলেকে হত্যা করেন। কাজী সুলতানকে অপরাধী সাব্যস্ত করে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। সুলতান আইন মেনে হাজির হন এবং ক্ষতিপূরণ প্রদান করেন। এই ঘটনা প্রমাণ করে যে, তৎকালীন বাঙলায় আইনের চোখে সবাই সমান ছিল।

স্থাপত্য ও শিল্পকলা
স্থাপত্যের ক্ষেত্রে সুলতানি আমলে নিজস্ব একটি শৈল্পিক ধাঁচ তৈরি হয়েছিল। পাথরের অভাব থাকায় পোড়ামাটির ইট বা টেরাকোটার কাজ জনপ্রিয় হয়ে ওঠে। পান্ডুয়ার আদিনা মসজিদ (তৎকালীন বিশ্বের অন্যতম বৃহৎ), গৌড়ের ছোট সোনা মসজিদ, এবং বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ সুলতানি স্থাপত্যের শ্রেষ্ঠ উদাহরণ। মসজিদের দেওয়ালে লতাপাতা ও জ্যামিতিক নকশার ব্যবহার এক অনন্য নান্দনিকতা দান করে, যা মুঘল স্থাপত্য থেকে সম্পূর্ণ আলাদা ছিল।

অর্থনৈতিক সমৃদ্ধি: জান্নাতুল বিলাদ
সুলতানি আমলে বাঙলা ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। রাজনৈতিক স্থিতিশীলতা এবং বৈদেশিক বাণিজ্যের কারণে বাঙলার অর্থনীতি অত্যন্ত শক্তিশালী ছিল। চট্টগ্রাম ও সোনারগাঁও বন্দর দিয়ে চীন, পারস্য এবং ইউরোপের সাথে বাণিজ্য চলত। মসলিন এবং রেশম বস্ত্রের জন্য বাঙলা বিশ্বজুড়ে বিখ্যাত ছিল। বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতা ১৩৪৫ সালে বাঙলা সফর করে লিখেছিলেন যে, দুনিয়ার আর কোথাও তিনি এতো সস্তায় খাদ্যদ্রব্য দেখেননি। তিনি বাঙলাকে 'নিয়ামতে পূর্ণ দোজখ' বলেছিলেন (অত্যধিক গরমের কারণে দোজখ, কিন্তু প্রাচুর্যের কারণে নিয়ামত)। সুলতানরা নিজস্ব রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন, যা শক্তিশালী অর্থনীতির সূচক।

শিক্ষা ও জ্ঞানচর্চা
সুলতানরা শিক্ষার বিস্তারে ব্যাপকভাবে মাদ্রাসা ও মক্তব নির্মাণ করেছিলেন। সোনারগাঁও ছিল তৎকালীন এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র। শরফুদ্দিন আবু তাওয়ামাহ সোনারগাঁওয়ে একটি বিশাল মাদ্রাসা ও লাইব্রেরি স্থাপন করেন, যেখানে ধর্মতত্ত্বের পাশাপাশি যুক্তিবিদ্যা, রসায়ন ও গণিত পড়ানো হতো। দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে আসতেন।

সুলতানি আমল ছিল বাঙলার অন্ধকার যুগ থেকে আলোর পথে যাত্রার সেতুবন্ধন। এই সময়েই বাঙলা ভাষা তার স্থায়ী রূপ লাভ করে এবং বাঙালি হিসেবে একটি সম্মিলিত জাতিসত্তা গঠিত হয়। সেন আমলের বিভাজনমূলক সমাজব্যবস্থা ভেঙে সাম্য ও ইনসাফের যে সমাজ সুলতানরা প্রতিষ্ঠা করেছিলেন, তারই রেশ ধরে আজকের আধুনিক বাঙলাদেশ। ইতিহাসবিদদের মতে, সুলতানি আমল না থাকলে বাঙলা ভাষা হয়তো ইতিহাসের পাতা থেকে মুছে যেত।

Monday, March 2, 2026

যে ছবি চেতনার, প্রেরণার ও সাহসের...


যে ছবি চেতনার, প্রেরণার ও সাহসের...

দিনটি ছিল ০৯ নভেম্বর ২০২১। তখন আমি ইসলামী ছাত্রশিবিরের সোনাগাজী সাথীশাখা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।


সেদিন সন্ধ্যায় হঠাৎ খবর পেলাম- মহিলা জামায়াতের একটি প্রোগ্রামে পুলিশ ঘিরে রেখেছে। জানতে পারলাম, জেলা এবং উপজেলা মহিলা জামায়াতের নেতৃবৃন্দের সাথে আম্মুও সেই প্রোগ্রামে উপস্থিত আছেন।

পুলিশের বহু নাটকীয়তার পর উনাদেরকে নিয়ে যাওয়া হলো সোনাগাজী মডেল থানায়। সাজানো হলো নাটকের প্লট, গ্রেফতার দেখানো হলো 'বিশেষ ক্ষমতা আইনে'।

সেদিন সারারাত সবাই হাজতে নির্ঘুম বসে ছিলেন। আবদুল মোমেন সাহেদ ভাই সহ আমরা থানার ভিতরে যাবতীয় প্রয়োজনীয় জিনিস ও খাবার পৌঁছে দিই। বাইরে অপেক্ষা করছিলাম আর খোঁজ খবর রাখছিলাম কোনো কিছু প্রয়োজন হয় কিনা।

যদিও আমার থানার ভিতরে যাওয়া নিষেধ ছিলো, কিন্তু সেদিন মন মানেনি। ভিতরে গিয়ে আম্মুদের সাথে দেখা করে আসলাম। তারা একটুও বিচলিত ছিলেন না, তাদের মধ্যে কোনো ভয় দেখিনি সেদিন। বরং সেদিন শহীদ মোস্তাফিজের বোন(আম্মু) সহ আন্টিদের মাঝে ঈমানের এক অদ্ভুত দৃঢ়তা লক্ষ করেছিলাম।

পরদিন সকাল ১০টায় যথারীতি কোর্টে চালান করার জন্য যখন বের হচ্ছিলেন তখন এই ছবিটি তুলি। তারপর কোর্টে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় ক্যাঙ্গারু কোর্ট। অসুস্থ ও বয়োবৃদ্ধ মহিলাদের কোনো কথাই শোনা হয়নি সেদিন। গ্রেফতারকৃত সকল মহিলাদের স্বামীদেরও এই মামলায় অভিযুক্ত করা হয়।

ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন নানা সেদিন ফেইসবুকে আক্ষেপ করে লিখেছিলেন-
"স্ত্রী কারাগারে, স্বামী পলাতক। এই হলো সংসার! ছেলেমেয়েরা কি করবে?"

নির্যাতনের মাত্রা শুধু সেখানেই সীমাবদ্ধ ছিলো না, সেই সময়ে ফেনী জেলা কারাগারে সাক্ষাৎ বন্ধ ছিলো। স্বজনদের সাথে স্বাভাবিক সাক্ষাতের যে অধিকার তা থেকে বঞ্চিত করেছিলো হাসিনার ফ্যাসিস্ট প্রশাসন। পুরো দেড় মাসে মাত্র একদিন সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলাম কামাল ভাইয়ের সহযোগিতায়।

আম্মু সেদিন স্বাভাবিক ভাবেই সবার খোঁজখবর নিলেন। দীর্ঘদিন যোগাযোগ বন্ধ থাকায় একটুও বিচলিত ছিলেন না। নিজের সাংগঠনিক কাজ, আব্বু ও ছোটভাই-বোনদের খেয়াল রাখার বিষয়ে বললেন। চিন্তা করতে নিষেধ করলেন।

দীর্ঘ দেড় মাসেরও বেশী সময় ধরে এই কনকনে শীতের মধ্যে অসুস্থ বয়োবৃদ্ধ মহিলাদের উপর অবর্ণনীয় জুলুম-নির্যাতন আল্লাহর আরশকে প্রকম্পিত করেছিলো। কারাগারে থেকে প্রায় সকলেই তখন অসুস্থ হয়ে পড়েছিলেন।

আমাদের মায়েদের উপর চলা এই অবর্ণনীয় অত্যাচারের বদৌলতে আল্লাহ রাব্বুল আ'লামীন তার দ্বীনকে এই জমীনে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবেন। ইনশাআল্লাহ।

- ইমাম হোসেন আরমান | ১০ নভেম্বর ২০২৫, ফেনী

Thursday, February 26, 2026

ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার ২০২৬ সেশনের সেটআপ সম্পন্ন

২০২৬ সেশনের সভাপতি হিসেবে ইমাম হোসেন আরমান ও সেক্রেটারি হিসেবে আশ্রাফুল হক সোহেলের নাম ঘোষণা করেন।


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার ২০২৬ সেশনের জন্য সেটআপ সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ।

আজ ২৬শে ফেব্রুয়ারী বিকাল ৪টায় ফেনী জেলা শাখার সদ্য সাবেক সভাপতি আবু হানিফ হেলালের সভাপতিত্বে ফেনী দারুল ইসলাম সোসাইটি মিলনায়তনে জরুরি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হেলাল উদ্দিন রুবেল। জেলা শাখার সদস্যদের গোপন ব্যালটে প্রদত্ত পরামর্শের আলোকে জেলা সভাপতি ও সেক্রেটারি নাম ঘোষণা করেন তিনি। ২০২৬ সেশনের সভাপতি হিসেবে ইমাম হোসেন আরমান ও সেক্রেটারি হিসেবে আশ্রাফুল হক সোহেলের নাম ঘোষণা করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, জেলা সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাও. আব্দুর রহিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ফেনী শহর সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম, সাবেক জেলা সেক্রেটারি আ.ন.ম. আব্দুর রহিম, সাবেক জেলা সভাপতি ফারুক আহমেদ আজাদ, নাজিম উদ্দিন, ইমাম হোসেন এবং সদ্য সাবেক সভাপতি আবু হানিফ হেলাল।

পরবর্তীতে দোয়া ও মুনাজাত এবং ইফতারের মধ্য দিয়ে প্রোগ্রামের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

Saturday, October 11, 2025

প্রচার বিমুখ এক বিরল ব্যক্তিত্ব || মরহুম অধ্যাপক এ.কে.এম. নাজির আহমদ



লেখনী ও বক্তৃতার মাধ্যমে ছাত্র, শিক্ষক তথা সর্বস্তরের মানুষের চিন্তার পরিশুদ্ধি ঘটানোই যার যাবতীয় কর্মকান্ডের মূল লক্ষ্য, দুনিয়ার লোভনীয় বৈষয়িক আকর্ষণ থেকে নিজেকে মুক্ত রাখতে যিনি সদা সচেষ্ট, কুরআন হাদীস তথা ইসলামী সাহিত্যে যার রয়েছে গভীর পান্ডিত্য, যিনি দুনিয়ার ঝামেলায় মোটেই নিজেকে জড়াতে চান না, প্রতিনিয়ত যিনি নিজেকে গর্হিত কাজ থেকে বাঁচিয়ে চলার চেষ্টা করেন এবং আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন, কথা ও কাজে মিল রেখে জীবনযাপন করছেন তিনি হলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক নাজির আহমদ।

পৃথিবীতে কিছু মানুষ জন্মগ্রহণ করে যারা নির্লোভ, নিরহংকার, গোপনে থেকে আল্লাহ প্রদত্ত মেধা, যোগ্যতা, সততা ও শ্রম দিয়ে ইসলামী আন্দোলনের এই বাগানকে গড়ার কাজেই রত থাকেন। তেমনি একজন ক্ষণজন্মা ইসলামী ব্যক্তিত্ব অধ্যাপক একেএম নাজির আহমেদ।

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েল ডিপার্টমেন্টের সেরা ছাত্র ছিলেন তিনি। ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অনেক সম্ভাবনার হাত ছানিকে বাদ দিয়ে আমৃত্যু ইসলামী আন্দোলনের খেদমতে নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন এই মহান প্রাণপুরুষ। নিজের মেধা, যোগ্যতা, প্রজ্ঞা, লেখনি ও বুদ্ধিবৃত্তিক কর্মকান্ডের মাধ্যমে এক ব্যতিক্রম অধ্যায় রচনা করেছিলেন তিনি। পরিচ্ছন্ন চিন্তা, রাসূল (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ, শিরক এবং বিদআত মুক্ত জীবন-যাপনে তিনি ছিলেন অনড়।

তিনি ইসলামী ছাত্রসংঘের কেন্দ্রিয় সভাপতি ছিলেন। জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একাধারে একজন সাহিত্যিক, ভাষাবিদ, লেখক বর্ষিয়ান রাজনীতিবিদ, বুদ্ধিজীবি ও অন্যতম সংগঠক ছিলেন। ব্যক্তি জীবনে নির্লোভ, পরোপোকারী, সদা হাস্যোজ্জল ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সৈনিক ছিলেন।

ইসলামী আন্দোলনের এই প্রাণপ্রিয় আধ্যাত্মিক নেতা ২০১৩ সালের ২৭ ডিসেম্বর গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কিছুটা সুস্থ হয়ে উঠার ২ জানুয়ারি ২০১৪ সালে তিনি দ্বিতীয় দফা হৃদরোগে আক্রান্ত হয়। এরপর থেকে তিনি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকেন। পরে ৭ জানুয়ারি ২০১৪ সালে তিনি রাত ১১ টা ১০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা ও অসংখ্য আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

জন্ম ও শিক্ষাঃ অধ্যাপক একেএম নাজির আহমদ ১৯৩৯ সালের ১৮ জানুয়ারি কুমিল্লা জেলার বরুড়া থানার অন্তর্গত আড্ডা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম- ওমর আলী ভূঁঞা এবং মাতার নাম- গোলাপ জাহান। তিনি নিজ গ্রামে পিতৃগৃহে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর স্থানীয় আড্ডা হাইস্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র। বরাবরই তিনি ক্লাসে প্রথম হতেন। ১৯৫৭ সালে প্রথম বিভাগেই ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। অতঃপর ১৯৫৯ সাওে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে দ্বিতীয় বিভাগে ইন্টারমেডিয়েট পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে ইংরেজি সাহিত্যে বি.এ. অনার্স ও ৬৩ সালে কৃতিত্বের সাথে এম.এ. পাস করেন। তিনি ঢাকা সেন্ট্রাল ল’ কলেজে আইন বিভাগে অধ্যয়ন করেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে পড়াকালে তিনি একজন U.O.T.C ক্যাডেট ছিলেন। একবার পুরো ব্যাটেলিয়ান থেকে ৩৩ জন চৌকস ক্যাডেটকে বাছাই করা হয়। তিনি ছিলেন তাদের একজন।

ছাত্র ইসলামী আন্দোলন ও রাজনৈতিক জীবন: সমাজের মাঝে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দেয়ার জন্য তিনি অগ্রভাগে থেকে ভূমিকা পালন করেছেন। নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ছাত্রনেতা তৎকালীন সময়ের সবচেয়ে জনপ্রিয় ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্রসংঘের কেন্দ্রিয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি মুসলিম ছাত্র মজলিসের সভাপতি এ.কে.এম. হাবীবুর রহমান ও জেনারেল সেক্রেটারী শাহ আবদুল হান্নানের নিকট ইসলামী আন্দোলনের দাওয়াত পান। অতঃপর অধ্যাপক সাইয়্যেদ মুহাম্মদ আলী সাহেবের সংস্পর্শে আসেন। উল্লেখ্য সাইয়্যেদ মুহাম্মদ আলী তদানিন্তন ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন। উল্লেখ্য যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তার জীবনে সাইয়্যেদ সাহেব এক বিরাট প্রভাব ফেলেন এবং চিন্তার ক্ষেত্রে পরিবর্তন আনতে সক্ষম হন। মূলত সাইয়্যেদ মুহাম্মদ আলী ছিলেন তার ছাত্র ইসলামী আন্দোলনের শিক্ষাগুরু। প্রথমতঃ তিনি ১৯৬০ সালে মুসলিম ছাত্র মজলিসে যোগদান করেন, পরে ইসলামী ছাত্রসংঘে যোদ দেন। ‘৬২ সালে ছাত্র সংঘের সদস্য পদ লাভ করেন। ১৯৬৩ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তদানিন্তন পূর্বপাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতির দায়িত্ব পালন করেন। সে সময় ছাত্র অঙ্গনে ইসলামী আন্দোলনের কাজ চালিয়ে যাওয়ার জন্য ছাত্র হিসাবে আইন শাস্ত্র অধ্যয়ন অব্যাহত রাখেন। ১৯৬৫ সালের শেষ দিকে বৃহত্তর ইসলামী আন্দোলন জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং’৬৬ সালেই সদস্য পদ লাভ করেন। অতপর ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বৃহত্তর কুমিল্লা জিলার আমীর হিসাবে দায়িত্ব পালন করেন। এখানে উল্লেখ্য যে, তিনি শুধু মাত্র জামায়াতের রুকুনিয়াত রক্ষার জন্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের চাকুরী থেকে ইস্তফা দেন। পরে কুমিল্লা কলেজে অধ্যাপনা করেন।

কর্মজীবনঃ বাংলাদেশ অভ্যুদয়ের পর তিনি নিজেকে আবার শিক্ষকতা পেশায় নিয়োজিত করেন এবং ’৭৯ সাল পর্যন্ত বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন। কর্মজীবনে তিনি লক্ষ্মীপুর সরকারী কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা কলেজ ও আবুজার গিফারী কলেজে অধ্যাপনা করেন। ১৯৭৯ সালের শেষভাগে ইসলামী গবেষণামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামিক সেন্টারের পরিচালক হিসাবে যোগদান করেন এবং ইন্তেকালের আগ পর্যন্ত তিনি যোগ্যতা, দক্ষতা ও নিষ্ঠার সাথে সুষ্ঠুভাবে উক্ত দায়িত্ব পালন করে গেছেন।

সাংগঠনিক জীবন: তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম নায়েবে আমীর এবং কেন্দ্রীয় মজলিসে শূরা, কেন্দ্রীয় কর্মপরিষদ, ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য। ১৯৬০ সালে ছাত্র জীবনেই ইসলামী আন্দোলনে জড়িত হন। তিনি ১৯৬৫ সাল থেকেই জামায়াতে ইসলামীর আন্দোলনে জড়িত ছিলেন। তিনি ১৯৬৭ সালে কুমিল্লা জেলা জামায়াতের আমীর নিযুক্ত হন। পরবর্তীকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বশেষে ২০০৯ সাল থেকে নায়েবে আমীর হিসেবে মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে তিনি প্রাদেশিক পরিষদে বরুড়া থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি একজন প্রচার বিমুখ ব্যক্তি, বর্হিমুখী এবং রাজনৈতিক অঙ্গনে কাজের চেয়ে আদর্শ মানুষ গড়ার কাজে স্বীয় চিন্তা ও যাবতীয় কর্মকান্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন বেশী।

ইসলামী আন্দোলনের কঠিন সময়ে তিনি সাহসী ভূমিকা পালন করার মাধ্যমে ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেন। আওয়ামী সরকারের জুলুম-নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী সহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যখন কারাগারে বাকী নেতৃবৃন্দ যখন মামলা-হামলার কারণে প্রকাশ্য ময়দানে আসতে পারছে না তখন মাঠে থেকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল, কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল ও বিভিন্ন কর্মকান্ডে জামায়াতে ইসলামী মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করেন। তাঁর বক্তব্যের ভাষা ছিল সংক্ষিপ্ত, প্রচন্ড শক্তিশালী, বুদ্ধিদীপ্ত ও নেতা-কর্মীদের জন্য প্রেরণাদায়ক।

গ্রেফতারঃ ইসলামী আন্দোলনের অন্য শীর্ষ নেতাদের মতো তিনিও এ জালিম সরকারের গ্রেফতারের রোষানল থেকে রেহাই পাননি। গ্রেফতারের পর এই বয়ো:বৃদ্ধ সর্বজন শ্রদ্ধেয় ইসলামী ব্যক্তিত্বকেও পুলিশি রিমান্ডে নেয়া হয়েছিল। কিন্তু সকল জুলুম-নির্যাতনের মোকাবেলায়ও তিনি ছিলেন অটল এবং অবিচল। তার গোটা জীবনে ছিলো সহজ-সরল, সাদামাটা তিনি ছিলেন সত্যিই একজন সফল নেতৃত্বের প্রতিচ্ছবি।

মূলত: তাঁর প্রিয়ভাজন শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাদাতের ঘটনা তাঁর হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি হয়।

সাহিত্য কর্মঃ মানুষের মন-মানসিকতা পরিবর্তন করে আদর্শ ও চরিত্রবান মানুষ গড়ার লক্ষ্যে তিনি অনকগুলো বই লিখেছেন। অধ্যাপক একেএম নাজির আহমদ ইসলামী সাহিত্যের অনবদ্য ভান্ডার গড়ে তুলেছেন। বড় বড় ইতিহাস ও জ্ঞানগর্ভ বিষয়সমূহ তিনি অতি সংক্ষেপে লিখেছেন। এটা তার বিরাট কৃতিত্ব যে, তিনি অতি বড় জিনিসও সংক্ষেপে পেশ করতে ও লেখার মাধ্যমে তুলে ধরতে পারেন। তাঁর লিখিত বইগুলো পড়লেই তা সহজে বুঝা যায়। বইগুলো হৃদয়গ্রাহী এবং চিন্তার পরিবর্তনের ক্ষেত্রে খুবই সহায়ক ও উপযোগী। তাঁর ছোট ছোট বিষয় ভিত্তিক বইগুলো পাঠকদের কাছে শিক্ষকের মত ভূমিকা রাখে। ছোট-বড় মিলিয়ে এখন পর্যন্ত তাঁর লিখিত বই সংখ্যা ৩৬টি। তাঁর লিখিত বই সারা বিশ্বে ইসলামী আন্দোলনের পাঠকদের কাছে সমাদৃত। পাশাপাশি তিনি হাদীসগ্রন্থ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরিফ, নাসাঈ শরীফ ও রিয়াদুস সালেহীন সহ বিভিন্ন উৎস গ্রন্থ বিশুদ্ধ বাংলায় প্রকাশ করেছেন। তাঁর অনুবাদ ইসলামী সাহিত্যাঙ্গনকে করেছে সমৃদ্ধ। তাঁর লেখা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য বই হলো- আল্লাহর দিকে আহবান, ইসলামী সংগঠন, আদর্শ মানব মুহাম্মদ (সা.), মহানবীর মহান আন্দোলন, যুগে যুগে ইসলামী জাগরণ, ইসলামী জাগরণের তিন পথিকৃত, বাংলাদেশের ইসলামের আগমন, আল্লাহর পরিচয়, দ্বীন প্রতিষ্ঠার প্রয়াস, দ্বীন প্রতিষ্ঠার সঠিক পদ্ধতি, ইসলামের সোনালী যুগ, উসমানী খিলাফতের ইতিহাস ও সাইয়েদ আবুল আ’লা মওদূদী। এছাড়া তিনি বেশ কিছু বই অনুবাদ করেছেন।- কালজয়ী আদর্শ ইসলাম (সাইয়েদ কুতুব), অনাগত মানব সভ্যতা ও ইসলাম (সাইয়েদ কুতুব), পাশ্চাত্য সভ্যতার উৎস (আবদুল হামীদ সিদ্দিকী), ইসলামী শিক্ষার মূলনীতি (অধ্যাপক খুরশীদ আহমদ) ইত্যাদি। এদিকে তিনি ইসলামিক সেন্টারের গবেষণা সেলের মাধ্যমে সমসাময়িক বিষয়ের উপর দেশে খ্যাতনাম লেখক ও বুদ্ধিজীবিদের সমন্বয়ে অসংখ্য গবেষণা পত্রিকা প্রকাশ করেছেন। দেশে-বিদেশের মানুষের কাছে সবচেয়ে পুরাতন ও ব্যতিক্রমধর্মী গবেষণা পত্রিকা ‘মাসিক পৃথিবী’ সর্বাধিক প্রচারিত ও সমাদৃত। ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘কলম’ তাঁর অবদানের সাক্ষর হয়ে আছে। শিশু সাহিত্যের ক্ষেত্রেও তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সব মিলিয়ে তাঁর লিখিত মৌলিক গ্রন্থ-পুস্তিকা প্রায় শতাধিক।


অধ্যাপক এ.কে.এম. নাজির আহমদ রচিত গ্রন্থাবলী

১. আল্লাহর দিকে আহবান

২. মহানবীর (সা) মহান আন্দোলন

৩. ইসলামের সোনালী যুগ

৪. ইসলামী সংগঠন

৫. সৃষ্টি ও দৃষ্টিকোণ

৬. পুরুষ ও মহিলাদের স্বাভাবিক কর্মক্ষেত্র

৭. আদর্শ শিক্ষক

৮. বাংলাদেশে ইসলামের আগমন

৯. ইসলামের দৃষ্টিতে উন্নতি

১০. বর্তমান সভ্যতার সংকট

১১. আল্লাহর পরিচয়

১২. আল্লাহর পরিচয় ও দ্বীন প্রতিষ্ঠার প্রয়াস

১৩. ইসলামী বিপ্লবের স্বাভাবিক পদ্ধতি

১৪. যুগে যুগে ইসলামী জাগরণ

১৫. বসনিয়া হারজেগোভিনার ইতিকথা

১৬. ইসলামী শিক্ষা ও সংস্কৃতি

১৭. সাইয়েদ আবুল আ’লা মওদূদী

১৮. উসমানী খিলাফতের ইতিকথা

১৯. ইসলামী জাগরণের তিন পথিকৃত

২০. আদর্শ মানব মুহাম্মদ (সা)

২১. ইসলামের দৃষ্টিতে ভাল ব্যবহার

২২. সাইয়্যেদ আবুল আ’লা মওদূদী

২৩. সূরাহ আল বাকারা (আয়াত ও অনুবাদ) -প্রকাশিতব্য


অনুবাদ গ্রন্থ

১. কালজয়ী আদর্শ ইসলাম

২. পাশ্চাত্য সভ্যতার উৎস

৩. আগামী দিনের জীবন বিধান

৪. ইসলামী শিক্ষার মূলনীতি


পাঠ্য পুস্তক

১. বাংলা পড়া-১

২. বাংলা পড়া-২

৩. A Childs English

৪. English Lessons Book-1

৫. English Lessons Book-2

৬. বাংলা ব্যাকরণ ও প্রবন্ধ রচনা-১ম খ-

৭. বাংলা ব্যাকরণ ও প্রবন্ধ রচনা-২য় খ-।


ইসলামী আন্দোলনের এই মহান দিকপাল তাঁর রচিত সাহিত্যের মাধ্যমে আমাদের মাঝে জাগরুক থাকবেন শতাব্দী থেকে শতাব্দীকাল। মুসলিম উম্মাহর জন্য তিনি হয়ে থাকবেন প্রেরণার বাতিঘর।

আল্লাহভীরু নেতা জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত নিজের দায়িত্ব ও কর্তব্য আঞ্জাম দিয়েছিলেন অক্ষরে-অক্ষরে। তাঁর দারসুল কুরআন এবং আসহাবে রাসূলের জীবনের উপরে আলোচনা সত্যিই ছিল ব্যতিক্রম। জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীসহ অনেকেই ছিলেন তাঁরই হাতে গড়া মানুষ। আনুগত্যের পরম পরাকাষ্ঠা হয়ে তিনি জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত ভূমিকা পালন করে গেছেন অনেকটাই নিরবে নিভৃতে।

সমাজ সেবাঃ তিনি ঢাকাস্থ ইসলামিক এডুকেশন সোসাইট ও বরুড়া আলফালাহ সোসাইটির চেয়ারম্যান এবং কুমিল্লা ইবনে তাইমিয়া ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ছিলেন।

দেশ ভ্রমণঃ এ পর্যন্ত তিনি ১৪টি দেশ সফর করেছেন এবং আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে যোগদান করে বক্তব্য প্রদান করেছেন। বিশ্বের ইসলামী আন্দোলনের নেতা ও প-িত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে মতবিনিময় করেছেন। তিনি ১৯৯৫ সালে হজ্বব্রত পালন করেন। উল্লেখ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালী, পাকিস্তান, ভারত, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব-আমীরাত, থাইল্যান্ড, সিংগাপুর, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ সফর করেন।

বৈবাহিক জীবনঃ ১৯৬৭ সালের ১২ নভেম্বর বরুড়া থানার অর্জুনতলার মিঞা বাড়ীতে তিনি বিবাহ করেন। তার স্ত্রীর নাম মনোয়ারা বেগম। তাদের ৩ ছেলে ও ২ মেয়ে।

Tuesday, September 23, 2025

খেলাফত প্রতিষ্ঠার সঠিক পথ : শরীয়াহ ও আধুনিক ইসলামী রাজনীতি বিশ্লেষণ || মাওলানা ইমাম হোসাইন


আধুনিক ইসলামী রাজনীতির তত্ত্বকে বাতিল বলে যারা খেলাফতের স্লোগান তুলছে—কথিত হারুন ইজহার, ত্বহা কিংবা আসিফ আদনান—বাস্তবে এরা একধরনের বর্ণচোরা ছাড়া কিছু নয়। প্রশ্ন হচ্ছে, সত্যিই কি এরা খেলাফত প্রতিষ্ঠার কোনো কার্যক্রম জাতির সামনে উপস্থাপন করছে, নাকি কেবল একটি স্লোগান তুলে আধুনিক ইসলামী রাজনীতিকে বাতিল ঘোষণা করে জাতিকে ধোঁকা দিচ্ছে?

মূলত, বাংলাদেশের প্রেক্ষাপটে খেলাফত প্রতিষ্ঠা করতে হলে প্রথমত সমস্ত আলেমদের ঐকমত্যে একটি শূরা গঠন করা প্রয়োজন। সেই শূরার অধীনে একজন খলিফা বা আমীর নির্বাচিত হবেন। এরপর তিনি শূরার পরামর্শে মুসলিম জাতির কাছে তার পক্ষ থেকে বাইয়াত (আনুগত্য) গ্রহণের আহ্বান জানাবেন। যখন রাষ্ট্রের সকল স্তরে মুসলিমরা তার আনুগত্য স্বীকার করবে, তখন তিনি সেই রাষ্ট্রের খলিফা হবেন।

এই প্রক্রিয়ায় খেলাফতের আমীর বাইয়াতের আহ্বান জানানোর সাথে সাথেই বিদ্যমান অন্য সকল সরকার ও শাসনব্যবস্থা বাতিল বলে গণ্য হবে। আর তার বিরোধিতা করা মানে হবে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বৈধ। তবে শরীয়াহর মাসআলা অনুযায়ী, যদি কারো যুদ্ধ পরিচালনার মতো পর্যাপ্ত শক্তি না থাকে, তবে প্রতিষ্ঠিত সরকার জালিম হলেও তার আনুগত্য করতে হবে। (এটাই শরীয়াহর পদ্ধতি)।

আধুনিক রাজনীতিতে ইসলাম বা খেলাফত প্রতিষ্ঠার নিয়মও প্রায় একই রকম। রাষ্ট্রের অধীনে একটি ইসলামী রাজনৈতিক দল গঠন করা হবে। সেই দল জনগণের কাছে ইসলামী শরীয়াহ ও মূল্যবোধের পক্ষে জনমত তৈরি করবে। রাষ্ট্রের অধিকাংশ জনগণ যখন ইসলামী দলকে সমর্থন দেবে, তখন তারা জনগণের পরোক্ষ সমর্থনের ভিত্তিতে সরকার গঠন করবে। আর সেই সরকারের প্রধান, আইনসভার সদস্যদের পরামর্শে, রাষ্ট্রের মৌলনীতি ইসলামী মূলনীতির ওপর প্রতিষ্ঠা করবে। এর মাধ্যমে রাষ্ট্র একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হবে।

শরীয়াহর মাসআলায় যেমন বলা হয়েছে—শক্তি না থাকলে জালিম সরকার হলেও আনুগত্য করতে হবে—তার আধুনিক রূপই হলো গণতন্ত্র। এখন এই গণতন্ত্রকে এক কথায় পরিবর্তন করতে চাইলে যুদ্ধ করতে হবে। আর যদি যুদ্ধ করার শক্তি না থাকে, তবে গণতান্ত্রিক নিয়ম মেনে চলতে হবে। ইসলামী দলগুলো এ নীতির আলোকে গণতন্ত্রের কাঠামো ব্যবহার করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে।

উপরোক্ত দুটি পদ্ধতির মধ্যে প্রায় ৯০% মিল রয়েছে। সামগ্রিকভাবে খুব বেশি পার্থক্য নেই। বরং প্রথমটির তুলনায় দ্বিতীয়টি বর্তমান বিশ্বে অনেক বেশি কার্যকর। কিন্তু আমাদের দেশের তথাকথিত "খেলাফত স্লোগানদাতা"রা না প্রথম পদ্ধতিতে কোনো কাজ করছে, না দ্বিতীয় পদ্ধতিতে। বরং যেসব ইসলামী দল দাওয়াহ ও কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের কাজ করছে এবং তরুণদের সম্পৃক্ত করছে, তাদের কোনো রোডম্যাপ না দিয়েই এরা ইসলামী রাজনীতিকে হারাম ঘোষণা করছে। এটি নিঃসন্দেহে একধরনের বর্ণচোরা আচরণ।

তাদের নেই খেলাফত প্রতিষ্ঠার কোনো কর্মসূচি, নেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো রূপরেখা। বরং তারা এক একজন পশ্চিমা এজেন্ডার বাহক ছাড়া কিছুই নয়।

ভোট না দেওয়ার যে যুক্তি এরা সামনে আনে, সেটিই আগামীকাল আল্লাহর দরবারে তাদের জন্য বড় দায় হয়ে দাঁড়াবে। কারণ, তাদের এ যুক্তিতে উৎসাহিত হয়ে মুসলিমরা যদি ভোট না দেয়, আর সেই কারণে কোনো জালিম শাসক রাষ্ট্রক্ষমতা দখল করে, তবে তার সম্পূর্ণ দায়ভার এদের ওপরই বর্তাবে।

লেখক:
মাওলানা ইমাম হোসাইন 
শিক্ষক | লেখক | গবেষক 

Friday, August 22, 2025

বইনোট : শিক্ষাব্যবস্থার ইসলামী রূপরেখা | অধ্যাপক গোলাম আযম (রাহি.)

বইনোট : শিক্ষাব্যবস্থার ইসলামী রূপরেখা | অধ্যাপক গোলাম আযম (রাহি.)

১) ভূমিকা ও প্রেক্ষাপট

১৯৫৬–৬১ সালে পাকিস্তানের শিক্ষা কমিশনকে ঘিরে লেখকের গবেষণা ও প্রবন্ধ থেকে বইটির সূত্রপাত। বারবার আলোচনা ও পরিমার্জনের পর এটি ২০০৪ সালে প্রথম বই আকারে প্রকাশিত হয়। লেখকের অভিযোগ, নীতিমালায় নৈতিকতা ও ইসলামী চেতনা অনুপস্থিত।

সারাংশ: বইটি দীর্ঘ আলোচনার ফসল; মূল সমস্যা—ইসলামী ভিত্তির অভাব।


২) বইয়ের উদ্দেশ্য

বাংলাদেশে শিক্ষা দুই মেরুতে—মাদ্রাসা বনাম আধুনিক শিক্ষা। কোনোটিই একা যথেষ্ট নয়। বইটির উদ্দেশ্য: ইসলামী আদর্শে ভিত্তিকৃত সমন্বিত শিক্ষার রূপরেখা দেওয়া।

সারাংশ: সমন্বিত ইসলামী-আধুনিক শিক্ষা দরকার।


৩) চারটি মৌলিক প্রশ্ন

শিক্ষাব্যবস্থা সাজাতে আগে নির্ধারণ করতে হবে:

১) শিক্ষা কী?

২) মানুষ কে?

৩) জাতীয় আদর্শ কী?

৪) বিদ্যমান শিক্ষার সমস্যা কোথায়?

সারাংশ: কাঠামোর আগে দর্শন জরুরী


৪) শিক্ষা কী

শিক্ষা হলো—“পরিকল্পিত ব্যবস্থায় মানুষের মধ্যে গুণাবলি ও জ্ঞান বিকাশ।” অন্য প্রাণীরা স্বভাবত শিখে, কিন্তু মানুষের জন্য কৃত্রিম/সচেতন আয়োজন দরকার।

সারাংশ: শিক্ষা = পরিকল্পিত মানবিক বিকাশ।


৫) মানুষ কে?

মানুষ দেহ–আত্মার সমন্বয়ে গঠিত নৈতিক জীব। শুধু জ্ঞান বা প্রযুক্তি নয়, নৈতিকতা ছাড়া শিক্ষা ব্যর্থ। দেহ বাহন, আত্মা পরিচালক।

সারাংশ: মানুষ নৈতিক-সত্তা, দেহ–আত্মা ভারসাম্য জরুরি।


৬) দেহ–আত্মার দ্বন্দ্ব

শুধু ভোগবাদ (দেহ) বা শুধু বৈরাগ্য (আত্মা) অমানবিক। ইসলাম মধ্যপথ নির্দেশ করে—প্রবৃত্তি ও বিবেকের সমন্বয়।

সারাংশ: শিক্ষা হবে প্রবৃত্তি–বিবেকের ভারসাম্যপূর্ণ।


৭) মানুষের উপযোগী শিক্ষা

কেবল ভৌত বা কেবল আধ্যাত্মিক শিক্ষা যথেষ্ট নয়। নৈতিক সীমার ভেতরে আধুনিক জ্ঞান প্রয়োগ করতে শেখায় এমন শিক্ষাই সঠিক।

সারাংশ: উপযোগী শিক্ষা = নৈতিকতা + জ্ঞান।


৮) জাতীয় আদর্শ ও শিক্ষা

প্রতিটি রাষ্ট্র শিক্ষায় নিজস্ব আদর্শ প্রতিফলিত করে। আদর্শ ছাড়া শিক্ষা অর্থহীন।

সারাংশ: শিক্ষা গড়ে আদর্শের মানুষ।


৯) বাংলাদেশের জাতীয় আদর্শ—ইসলাম

পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাস, সংবিধান ও জনমত অনুযায়ী জাতীয় আদর্শ ইসলাম। সেক্যুলার ধারাকে জনগণ ও আইন প্রত্যাখ্যান করেছে।

সারাংশ: জাতীয় আদর্শ ইসলাম।


১০) শিক্ষাব্যবস্থার লক্ষ্য

ইসলামী মূল্যবোধে গড়ে তোলা নাগরিক, যারা আধুনিক জ্ঞানে দক্ষ হবে।

সারাংশ: আধুনিক দক্ষতা + ইসলামী নৈতিকতা।


১১) প্রধান অন্তরায়: দ্বিমুখী শিক্ষা

মাদ্রাসায় আধুনিক জ্ঞানের ঘাটতি, আধুনিক ধারায় ইসলামী চেতনার ঘাটতি। সমাধান: মেলবন্ধন।

সারাংশ: বিভক্ত শিক্ষা একতা ভাঙে।


১২) সংস্কারচেষ্টার সীমাবদ্ধতা

পাকিস্তান থেকে বাংলাদেশ—বিভিন্ন কমিশন ধর্মকে কেবল “বিষয়” বানিয়েছে, পূর্ণ দর্শন নয়। ফলে বাস্তবায়ন হয়নি।

সারাংশ: কমিশন রিপোর্ট আছে, পরিবর্তন হয়নি।


১৩) আধুনিক শিক্ষার গলদ

পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি দিয়ে জ্ঞান শেখানো হয়, পরে দীনিয়াত যোগ করলে তা বেমানান লাগে।

সারাংশ: সেক্যুলার কোর + ধর্মীয় অ্যাড-অন = দ্বিধা।


১৪) ইসলামী শিক্ষাব্যবস্থা কী চায়?

শুধু নামাজ–রোজা নয়; অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান—সবকিছুতে ইসলামী দৃষ্টিভঙ্গি যুক্ত শিক্ষা।

সারাংশ: ইসলাম = পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা


১৫) ইসলামী শিক্ষাব্যবস্থার বৈশিষ্ট্য

১) দীন–দুনিয়া মিলিত।

২) সব জ্ঞান ইসলামী দৃষ্টিকোণ থেকে।

৩) ইসলামী পরিবেশ।

৪) উচ্চশিক্ষায় তুলনামূলক শ্রেষ্ঠতা।

৫) কুরআন–হাদিস–ফিকহে দক্ষতা।

সারাংশ: বিষয়বস্তু + পরিবেশ + উৎসে দক্ষতা।


১৬) বাস্তব রূপ (ক) দীন–দুনিয়া একীভূত

ধর্মীয়–পার্থিব আলাদা নয়। সব কাজ ইসলামী সীমায় হলে ইবাদত।

সারাংশ: শিক্ষা-জীবন একক ব্যবস্থা।


১৭) বাস্তব রূপ (খ) পরোক্ষ পদ্ধতি

শিক্ষায় সরাসরি নীতিশিক্ষা নয়; বিষয়ভিত্তিক উদাহরণে ইসলামী নীতি শেখানো। যেমন: সুদের অঙ্ককে যুলুম হিসেবে উপস্থাপন।

সারাংশ: বিষয়ভিত্তিক ইসলামী দৃষ্টিভঙ্গি।


১৮) বাস্তব রূপ (গ) পরিবেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে নামাজ, পর্দা, নৈতিকতা—এসব অনুশীলন থাকতে হবে।

সারাংশ: পরিবেশ গড়ে চরিত্র।


১৯) বাস্তব রূপ (ঘ) উচ্চশিক্ষা

উচ্চশিক্ষায় ইসলামী বনাম পাশ্চাত্য দর্শনের তুলনা—ইসলামের যুক্তিগত শ্রেষ্ঠতা প্রমাণ করা।

সারাংশ: উচ্চশিক্ষায় ইসলামী কোর অপরিহার্য।


২০) উৎসে দক্ষতা

কুরআন–হাদিস–ফিকহে গভীর জ্ঞান থাকা জরুরি।

সারাংশ: উৎসে দক্ষতা ছাড়া শিক্ষার গভীরতা আসে না।


২১) শিক্ষকের ভূমিকা

শিক্ষকই আদর্শ। বইয়ের চেয়ে শিক্ষকের চরিত্র বড়।

সারাংশ: শিক্ষকই আসল কারিকুলাম।


২২) আধুনিক শিক্ষা-বিজ্ঞান ব্যবহার

আধুনিক টুলস (টেকনোলজি, গবেষণা) ইসলামী শিক্ষায় কাজে লাগাতে হবে।

সারাংশ: আধুনিক টুলস ইসলামী নীতিতে কাজে লাগান।


২৩) উপসংহার

পূর্ণাঙ্গ বাস্তবায়ন রাষ্ট্রীয় উদ্যোগে সম্ভব, তবে ছোট ছোট মডেল প্রতিষ্ঠা করতে হবে। “ইসলামই বাঁচিয়েছে, ইসলামই বাঁচাবে”—এই আশাবাদে সমাপ্তি।

সারাংশ: ছোট মডেল থেকে জাতীয় রূপায়ণ।


পুরো বইয়ের সামারি:

সমস্যা: দ্বিমুখী শিক্ষা ও আদর্শশূন্য দৃষ্টি।

সমাধান: ইসলামী দৃষ্টিভঙ্গিতে দীন–দুনিয়া একীভূত শিক্ষা, পরিবেশ-নির্ভর চরিত্রগঠন, উৎসে দক্ষতা ও আধুনিক টুলসের সৃজনশীল ব্যবহার।


সংকলনে: আরমানের খেরোখাতা

Saturday, August 2, 2025

২০২৫ সালের সেরা AI টুলস | যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করবে

২০২৫ সালের সেরা AI টুলস | যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করবে

বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শুধু ভবিষ্যতের প্রযুক্তি নয়, বরং এখনকার কাজকর্মের অতি প্রয়োজনীয় একটি অংশ হয়ে উঠেছে। অফিসিয়াল কাজ, পড়াশোনা, কনটেন্ট ক্রিয়েশন, ভাষান্তর কিংবা ভিডিও সম্পাদনা—সবকিছুতেই AI টুলস গুলো আমাদের সময় ও শ্রম অনেকটা বাঁচাচ্ছে।


AI টুল ব্যবহারের সুবিধা:

•সময় সাশ্রয়

•কম ভুল

•কম দক্ষতায়ও পেশাদার মানের আউটপুট

•ছাত্র, শিক্ষক, কনটেন্ট ক্রিয়েটর ও চাকরি প্রার্থী—সবার জন্য উপযোগী


২০২৫ সালে যেসব AI টুলস সবার চেয়ে বেশি কার্যকর ও জনপ্রিয়, সেগুলোর একটি তালিকা নিচে তুলে ধরা হলো। এগুলো আপনার কাজের গতি ১০ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।


১. ChatGPT-4o (OpenAI)

•লেখালেখি, ব্লগ, কোডিং, ইমেইল লেখা, প্রশ্নের উত্তর, কনটেন্ট আইডিয়া তৈরিতে অসাধারণ।

•কাস্টম GPT এবং নানা থার্ড পার্টি টুলস একসাথে ব্যবহার করা যায়।

•বাংলাতেও কার্যকরভাবে কাজ করে

লিংক: https://chat.openai.com


২. Claude 3 (Anthropic)

•দীর্ঘ ডকুমেন্ট বিশ্লেষণ, প্রোডাক্টিভিটি টুল এবং নিরাপদ AI চ্যাট সহকারী হিসেবে ব্যবহৃত হয়।

•ব্যবহার সহজ এবং প্রম্পট রেসপন্সে স্মার্ট।

•লম্বা ডকুমেন্ট বা PDF আপলোড করে সারমর্ম পাওয়ার জন্য

•একাডেমিক ও গবেষণাধর্মী কাজে বেশ কার্যকর

•বড় লেখাকে সহজ ভাষায় সংক্ষেপ করতে সক্ষম

লিংক: https://claude.ai



৩. Google Gemini

•গুগলের নিজস্ব অ্যাসিস্ট্যান্ট-নির্ভর AI টুল।

•Google Docs, Gmail, ও Google Meet-এর সাথে সংযুক্ত হয়ে কাজ সহজ করে তোলে।

•সহজে প্রেজেন্টেশন তৈরি করার AI টুল

•PowerPoint না জানলেও ব্যবহার করা যায়

•শিক্ষার্থীদের জন্য ক্লাস প্রেজেন্টেশনে কার্যকর

লিংক: https://gamma.app


৪. Microsoft Copilot

•Word, Excel, PowerPoint-এর মধ্যেই AI যুক্ত হয়েছে Copilot-এর মাধ্যমে।

এক ক্লিকে রিপোর্ট, ডাটা বিশ্লেষণ, চার্ট, প্রেজেন্টেশন তৈরি করা যায়।

•Microsoft Teams ও Outlook-এও ব্যবহারযোগ্য।

🔗 https://copilot.microsoft.com


৫. Perplexity AI

•AI-বেইসড সার্চ ইঞ্জিন ও গবেষণার জন্য উপযুক্ত।

•ফ্যাক্টসহ উত্তর এবং সোর্স সহ বিশ্লেষণ দেয়।

গবেষণা বা লেখার সময় তথ্য যাচাই করতে উপযুক্ত।

🔗 https://www.perplexity.ai


৬. Notion AI

•নোট নেওয়া, কনটেন্ট লেখা, ডকুমেন্ট সাজানো—সবকিছুতে সহায়ক।

•ছাত্রছাত্রী ও ফ্রিল্যান্সারদের জন্য আদর্শ।

AI দিয়ে লেখা সাজানো, সারাংশ করা, রিমাইন্ডার তৈরির সুবিধা।

🔗 https://www.notion.so/product/ai


৭. Grammarly GO

•ইংরেজি লেখার সময় ভুল ধরার পাশাপাশি এখন নিজে নিজে কনটেন্ট সাজিয়ে দিতে পারে।

প্রফেশনাল ইমেইল, ব্লগ ও রিসার্চ রাইটিংয়ে কার্যকর।

🔗 https://www.grammarly.com/go


৮. Canva AI Tools (Magic Write, Magic Edit)

•ডিজাইন ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরির জন্য অসাধারণ টুলস।

•অটো ডিজাইন সাজানো, লেখা তৈরি, ছবি এডিট করার সুবিধা রয়েছে।

সোশ্যাল মিডিয়া কনটেন্ট, প্রেজেন্টেশন, পোস্টার তৈরিতে দারুণ।

🔗 https://www.canva.com/ai/


৯. QuillBot & Wordtune

•প্যারা রিফ্রেজ, সারাংশ তৈরি, প্রফেশনাল লেখালেখির জন্য কার্যকরী।

•ছাত্রছাত্রীদের জন্য খুবই উপযোগী।

🔗 https://quillbot.com


Wordtune:

•লেখা আরও প্রফেশনাল বা সহজভাবে প্রকাশ করতে সহায়তা করে।

 🔗 https://www.wordtune.com


১০. Pika Labs & Sora (Text-to-Video)

•কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভবিষ্যৎ টুলস।

•AI দিয়ে লিখা থেকে ছোট ভিডিও বানানো যায়। 

🔗 https://www.pika.art


Sora (by OpenAI):

•এখনো পাবলিকলি পুরোপুরি উন্মুক্ত নয়, তবে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।

•নিখুঁত সিনেমাটিক ভিডিও জেনারেট করতে পারে।

🔗 https://openai.com/sora


উপসংহার:

২০২৫ সালে এই AI টুলসগুলো কেবল প্রযুক্তির চমক নয়, বরং আমাদের দৈনন্দিন কাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। যেকোনো কাজকে সহজ, দ্রুত এবং মানসম্পন্ন করতে এই টুলগুলো ব্যবহার করে আপনি এগিয়ে থাকতে পারেন অন্যদের চেয়ে অনেকটাই।

আজই ব্যবহার শুরু করুন আপনার প্রয়োজন অনুযায়ী সেরা AI টুলটি!

Saturday, June 14, 2025

শিবির সংগীত | পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি

শিবির সংগীত গীতিকার : ডা. মোর্শেদ আলী  পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গিন হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি।  এই শিবিরের শান্তিছায়ায় মজলুম মানবতা নেবে যে গো ঠাঁই মানুষ গড়ার এই আঙ্গিনায় আল কোরানের বাণী পড়েছি আমরা শিবির গড়েছি।২  আমাদের কেহ তিতুমীর হয়ে জালিমের কন্ঠ রুখবে শরীয়তুল্লাহর ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে।  এই জিহাদের দীপ্ত শপথে পথচলা শুরু হোক তবে আজি হতে শান্তি আনবো বিশ্ব জগতে সত্য শপথ করেছি আমরা শিবির গড়েছি।  শাহজালালের পুণ্য জিহাদে একদিন জনগণ জাগবে শাহ মাখদুমের সংগ্রামী ছোঁয়া প্রানে প্রানে সকলের লাগবে।  হে মহাদিশারী আলোর কাফেলা জেগে ওঠো জেগে ওঠো তবে এই বেলা মুক্তির সূর্য উদয়ের লগ্নে তারি আয়োজন আজ করেছি। আমরা শিবির গড়েছি।

শিবির সংগীত
গীতিকার : ডা. মোর্শেদ আলী

পদ্মা মেঘনা যমুনার তীরে
আমরা শিবির গড়েছি
শপথের সঙ্গিন হাতে নিয়ে সকলে
নবীজির রাস্তা ধরেছি
আমরা শিবির গড়েছি।।

এই শিবিরের শান্তিছায়ায়
মজলুম মানবতা নেবে যে গো ঠাঁই
মানুষ গড়ার এই আঙ্গিনায়
আল কোরানের বাণী পড়েছি
আমরা শিবির গড়েছি।২

আমাদের কেহ তিতুমীর হয়ে
জালিমের কন্ঠ রুখবে
শরীয়তুল্লাহর ইসলামী বিপ্লব
ছাত্র জনতা গড়বে।

এই জিহাদের দীপ্ত শপথে
পথচলা শুরু হোক তবে আজি হতে
শান্তি আনবো বিশ্ব জগতে
সত্য শপথ করেছি
আমরা শিবির গড়েছি।২

শাহজালালের পুণ্য জিহাদে
একদিন জনগণ জাগবে
শাহ মাখদুমের সংগ্রামী ছোঁয়া
প্রানে প্রানে সকলের লাগবে।

হে মহাদিশারী আলোর কাফেলা
জেগে ওঠো জেগে ওঠো তবে এই বেলা
মুক্তির সূর্য উদয়ের লগ্নে
তারই আয়োজন আজ করেছি।
আমরা শিবির গড়েছি।২

Thursday, May 22, 2025

দারসুল কুরআন || সুরা আন নাবা (৩৮-৪০নং আয়াত) || শেষ বিচার দিবসের ভয়াবহ চিত্র

দারসুল কুরআন || সুরা আন নাবা (৩৮-৪০নং আয়াত) || শেষ বিচার দিবসের ভয়াবহ চিত্র
আরবী ইবারত:

يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفࣰّاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ  ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابࣰا 

ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَآبًا 

إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابࣰا قَرِيبࣰا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ   ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا

সরল অনুবাদ:

(৩৮) সেদিন রূহ (জিবরাঈল) আর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, কেউ কোন কথা বলতে পারবে না, সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দিবেন, আর সে যথার্থ কথাই বলবে।

(৩৯) এ দিনটি সত্য, সুনিশ্চিত, অতএব যার ইচ্ছে সে তার প্রতিপালকের দিকে আশ্রয় গ্রহণ করুক।

(৪০) আমি তোমাদেরকে নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করছি, যেদিন মানুষ দেখতে পাবে তার হাতগুলো আগেই কী (‘আমাল) পাঠিয়েছে আর কাফির বলবে- ‘হায়! আমি যদি মাটি হতাম (তাহলে আমাকে আজকের এ ‘আযাবের সম্মুখীন হতে হত না)।

•সূরাটির নামকরণ: অত্র সূরার ২য় আয়াত عَنِ النَّبَلِ الْعَظِيمِ থেকে (النَّبَأ) শব্দটিকে এই সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। النَّبَأ শব্দের অর্থ সংবাদ বা খবর। অর্থাৎ কেয়ামত ও পরকালের মহা খবরকে বোঝানো হয়েছে। অন্যান্য সূরার মতো এই সূরার নামকরণ কেবলমাত্র পরিচিতি বা চেনার জন্যই নয় বরং এই সূরার আলোচ্য বিষয়ের শিরোনামও বটে। কেননা এই সূরার সমস্ত আলোচনাই কেয়ামত ও পরকাল সম্পর্কিত।

•সূরাটি নাযিল হবার সময়কালঃ সূরা কেয়ামাহ্ থেকে সূরা নাযিয়াত পর্যন্ত সব কয়টি সূরার বিষয়বস্তু প্রায় একই রকমের। আর এই সব কয়টি সূরা-ই রাসূলে করীম (সাঃ) এর মক্কী জীবনের প্রথম দিকে নাযিল হয়েছে বলে মনে হয়। সুতরাং এই সূরাটিও নবুয়াত লাভের প্রথম দিকের 'মাক্কী সূরা'।

•সূরাটির মূল বিষয়বস্তুঃ আলোচ্য সূরাটির মূল বিষয়বস্তু হলো কেয়ামত ও পরকালের প্রমাণ এবং তা মানা না মানার পরিণতি সম্পর্কে লোকদেরকে অবহিত করা।

শানে নূযুলঃ হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত আছে, আল-কুরআন নাযিল শুরু হলে মক্কার কাফেরেরা তাদের বৈঠকে বসে এ বিষয়ে মতামত ব্যক্ত করতো যে, কুরআনে কেয়ামত অর্থাৎ আখেরাতের আলোচনাকে খুব বেশী গুরুত্ব দেয়া হয়েছে। অথচ এটা তাদের মতে একেবারেই অসম্ভব ব্যাপার। তাই এ সম্পর্কে খুব বেশী বেশী আলোচনা-পর্যালোচনা চলতো। কেউ কেউ একে সত্য মনে করতো, আর কেউ একে অস্বীকার করতো। তাই আল্লাহ্ পাক হাশরের দিবস ও ভয়াবহ শাস্তি সম্পর্কে আলোচ্য আয়াতগুলো অবতীর্ণ করেন। 


আয়াতে কারীমার ব্যাখ্যা:

আয়াত : ৩৮

يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَٰٓئِكَةُ صَفࣰّاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا

বাংলা অনুবাদ:

“সেদিন ‘রূহ’ (জিবরাঈল) ও ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। কেউ কথা বলতে পারবে না, কেবল সেই ব্যক্তি ছাড়া, যাকে পরম করুণাময় অনুমতি দেবেন এবং সে সঠিক কথাই বলবে।”

ব্যাখ্যা:

1. ‘রূহ’ ও ‘মালায়েকাহ্‌ – এখানে “রূহ” বলতে অধিকাংশ মুফাসসির (যেমন, ইবন কাসীর, কুরতুবী) জিবরাঈল (আ.)-কে বুঝিয়েছেন। তার মর্যাদা ও গুরুত্বের কারণে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।

কুরআনে জিবরাঈলকে “روح الأمين” (বিশ্বস্ত রূহ) বলা হয়েছে (সূরা আশ-শু'আরা, ২৬:১৯৩)।

2. সারিবদ্ধভাবে দাঁড়ানো – ফেরেশতারা কিয়ামতের দিন আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, যা তাঁর জাঁকজমক ও মহিমা প্রদর্শন করে (সূরা ফজর ৮৯:২২-২৩)।

3. কথা বলার অনুমতি – কিয়ামতের দিন কাউকে কথা বলার অনুমতি থাকবে না, একমাত্র আল্লাহ যাকে দিবেন।

যেমন বলা হয়েছে, "يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا" (সূরা ইনফিতার, ৮২:১৯)।

আর সে অনুমতি পাওয়া লোকটি সঠিক কথা বলবে – অর্থাৎ সাক্ষ্য দিবে ন্যায়ের পক্ষে, যেমন নবী, সিদ্দিক, শহীদ, বা নেক বান্দারা।

4. হাদীস রেফারেন্স:

হাদীসে এসেছে, কিয়ামতের দিন মানুষ বলবে: "نَفْسِي نَفْسِي" (আমার জান, আমার জান)। কেবল রাসূল (সা.) বলবেন: "أُمَّتِي أُمَّتِي" (আমার উম্মত, আমার উম্মত)। (সহীহ মুসলিম)


আয়াত : ৩৯

ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا

বাংলা অনুবাদ:

“এ দিনটি সত্য ও সুনিশ্চিত। অতএব, যার ইচ্ছে সে তার প্রতিপালকের দিকে ফিরে যাওয়ার পথ অবলম্বন করুক।”

ব্যাখ্যা:

1. يَوْمُ الحَقّ – কিয়ামতের দিন কোনো কল্পনা বা অনুমান নয়, বরং একেবারে নিশ্চিত বাস্তবতা। কুরআনে একে "يَوْمُ الْوُعُودِ" (প্রতিশ্রুত দিবস) হিসেবেও অভিহিত করা হয়েছে (সূরা ক্বাফ, ৫০:২০)।

2. মা’আব গ্রহণ – “মা’আব” অর্থ: ফিরে যাওয়ার স্থান বা আশ্রয়। এখানে বলা হচ্ছে: কিয়ামতের দিন থেকে রক্ষা পেতে চাইলে এখনই আল্লাহর দিকে ফিরে যাও (তাওবা, ইবাদত, সৎকর্ম)।

3. হাদীস রেফারেন্স:

রাসূল (সা.) বলেন: “দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র।” (শু‘আবুল ঈমান, বাইহাকি)

যার ইচ্ছা সে এখনই আমল করে জান্নাতের আশ্রয় লাভ করতে পারে।


আয়াত : ৪০

إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابࣰا قَرِيبࣰا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا

বাংলা অনুবাদ:

“আমি তোমাদেরকে এক নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করছি। যেদিন মানুষ দেখতে পাবে তার হাত কী প্রেরণ করেছে, আর কাফির বলবে: হায়, আমি যদি মাটি হতাম!”

ব্যাখ্যা:

1. নিকটবর্তী শাস্তি – এটি দুনিয়ার শাস্তি, মৃত্যু, কবর অথবা কিয়ামতের সূচনা – সবই ঘনিয়ে আসছে।

কুরআনেও বলা হয়েছে: "اقتربت الساعة" – “সময় ঘনিয়ে এসেছে” (সূরা ক্বামার, ৫৪:১)।

2. নিজ আমল দেখবে – প্রত্যেক মানুষ তার নিজের হাত দ্বারা প্রেরিত (আমলনামা) দেখতে পাবে।

সূরা যিলযাল ৯৯:৭-৮ – “যে অণু পরিমাণ ভাল কাজ করেছে, তা সে দেখতে পাবে…”

3. কাফিরদের অনুশোচনা – তারা এত ভয়ানক শাস্তি দেখে বলবে: “হায়, আমি যদি শুধু মাটিই হতাম!”

ইবন আব্বাস (রা.) বলেন, কাফির তখন পশুদের মতো নিস্তব্ধ অস্তিত্ব কামনা করবে, যারা হাশরে উঠলেও শাস্তি পাবে না।

4. হাদীস রেফারেন্স: হাদীসে আছে: কিয়ামতের দিন পশুরাও বিচার পাবে, তারপর মাটিতে পরিণত হবে। তখন কাফির বলবে: "হায়! আমি যদি পশু হতাম!" (মুসলিম: ৪/২১৯৭)


দারসের শিক্ষা:

1. কিয়ামতের দিন একটি সুনিশ্চিত বাস্তবতা – সেটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটি আসবেই।
2. আল্লাহর সামনে জবাবদিহির দিন হবে খুবই ভয়াবহ – এমনকি ফেরেশতারাও বিনা অনুমতিতে কিছু বলবে না।
3. কেয়ামতের দিনে কেবল আল্লাহর অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই কথা বলবে – এবং তারা কেবল ন্যায়ের কথা বলবে।
4. জবাবদিহির জন্য প্রতিটি আমল সংরক্ষিত হচ্ছে – মানুষ তার জীবনে যা করেছে, কিয়ামতের দিন তা তার সামনে পেশ করা হবে।
5. আল্লাহর দিকে ফিরে আসার এখনই সময় – কিয়ামতের আগেই তাওবা, ঈমান ও সৎকর্মের মাধ্যমে "মা'আব" (আশ্রয়স্থল) গ্রহণ করতে হবে।
6. আফসোসে কোনো লাভ হবে না – কাফিররা কিয়ামতের দিনে বলবে, “হায়, আমি যদি মাটি হতাম!” কিন্তু তখন তা কোনো কাজে আসবে না।
7. বিশ্বাস ও সৎকর্মই চূড়ান্ত পরিত্রাণের পথ – দুনিয়ার মোহে বিভ্রান্ত না হয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার।
8. আল্লাহর সতর্কবার্তা অবহেলা নয়, গ্রহণের যোগ্য – এই আয়াতগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আগাম সতর্কবার্তা।

Tuesday, May 20, 2025

মীর জুমলা থেকে মীর মুগ্ধ | ড. আবদুল বারী


আত্মত্যাগ ইসলামের ইতিহাসে সবচেয়ে মহৎ কাজগুলোর মধ্যে অন্যতম। ইরানের ইস্পাহানে জন্ম লাভ করা এক মুসলিম বনিক পরিবারের সন্তান বাংলায় মুঘল মসনদের হাত শক্তিশালী করার জন্য আমৃত্যু নিজেকে অতন্দ্র প্রহরীর ন্যায় নিয়োজিত রাখেন। তিনি ইতিহাসে মীর জুমলা নামে অধিক পরিচিত। তিনি বাংলার সুবাদার হিসেবে নিয়োগ পাওয়ার পর হতে বাংলার সার্বভৌম অধিকার স্থিতিশীল রাখার জন্য অতন্দ্র প্রহরীর ন্যায় দায়িত্ব পালন করেন। তারই উত্তরসূরি একবিংশ শতকের বাংলাদেশের বীরযোদ্ধা শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ফয়সাল, ওয়াশিমসহ অসংখ্য বীর শহীদদের আত্মত্যাগ বাংলাদেশকে করেছে ঋণী। মীর জুমলার জীবন যেমন বাংলাকে করেছিল স্থিতিশীল অঞ্চল, তেমনি ২০২৪ সালের শত শত শহীদের রক্ত এবং হাজার হাজার আহত, পঙ্গু, চোখ হাত-পা হারা এবং জ্ঞান হারাদের অসীম ত্যাগে বাংলাদেশকে তৈরি করবে সাম্য, মানবিক এবং নৈতিক দেশে হিসেবে এবং এ দেশ স্থিতিশীল হিসেবে টিকে থাকবে ভবিতব্য ইতিহাসে।


মুসলিম রাজনৈতিক শক্তির পতনের কারণ

মুসলিম জাতি কোনো রাজনৈতিক শক্তির নাম নয়, যা আজ বিশ্বে বহুলভাবে পরিচিতি লাভ করেছে। মুসলিম হলো এক মানবিকতার উম্মাহ বা জাতি, যা কোনো ধর্মের ছাঁচে বিবেচনা করা যায় না। একজন মুসলিম বিবেচনা করে সত্য, ন্যায়, জবাবদিহিতা, স্বচ্ছতাকে পুঁজি করে। প্রত্যেক মানবসন্তানের কষ্টই হলো মুসলিম শাসকের কষ্ট বা যাতনার কারণ। মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের ওহি জ্ঞান (ওহি মাতলু ও গায়রে মাতলু তথা কুরআন ও হাদীস), প্রজ্ঞা এবং অভিজ্ঞতার আলোকে মদিনা রাষ্ট্রের রাজনৈতিক পরিবেশ এবং বৈদেশিক সম্পর্কের নমুনা সৃষ্টি করেন, যার আলোকে তাঁর তিরোধানের পর খলিফাগণ দেশের রাজনৈতিক প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব লাভ করেন। এমতাবস্থায় মুসলিম রাজনৈতিক শক্তি একটি ব্যবস্থাপনা হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করতে থাকে এবং অমুসলিম শাসকরা তাদের প্রভাব, শক্তি ও শিক্ষার আলোকে মুসলিম রাজনৈতিক ব্যবস্থাপনাকে ব্যাখ্যা করে।

তখন যদি মুসলিম রাজনৈতিক শক্তি নিজেদেরকে রাসূলের সঠিক অনুসারী হিসেবে নিজেদেরকে পরিচয় প্রতিষ্ঠা করতে অসমর্থ হয়, তবে মুসলিম রাজনৈতিক ব্যবস্থাপনা অন্যান্য অমুসলিম রাজনৈতিক ব্যবস্থার সাথে মিলে মিশে একাকার হয়ে যায় এবং মুসলিম রাজনৈতিক শক্তির মৌলিকত্ব বলতে আর কিছু থাকে না; যা আজকের তথাকথিত বা প্রচলিত মুসলিম শক্তির মধ্যে রয়েছে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে রাসূলের রাজনৈতিক জ্ঞানকে অবজ্ঞা এবং পরিত্যাগ করে অমুসলিম রাজনৈতিক শক্তির কৌশল, জ্ঞান, অভিজ্ঞতাকে মুসলিম রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিগণ নিজেদের পদ-পদবিকে টিকিয়ে রাখার জন্য স্বেচ্ছাচারীর ন্যায় প্রশাসন পরিচালনা করে এবং তা মুসলিম রাজনৈতিক ব্যবস্থাপনা বলে চালিয়ে দিতে থাকলে প্রকৃত মুসলিম আদর্শ বা রাসূলের রাজনৈতিক আদর্শ সম্পূর্ণভাবে তিরোহিত হয়ে যায়। ফলে মুসলিম রাজনৈতিক ব্যবস্থাকে আজকের সময়ের অনেক তথাকথিত মুসলিম যাদুঘরের ব্যবস্থাপনা বলে বর্ণনা করেন, যা অত্যন্ত দুঃখজনক। তাই মুসলিমদের রাজনীতির সঠিক পাঠ না থাকা এবং এ পঠনকে সঠিকভাবে অনুসরণ না করার ফলে মুসলিম বিশ্বে এ রাজনৈতিক ব্যবস্থাপনার পতন বা মৃত্যু ঘটেছে।


•মীর জুমলার জন্ম ও পরিচয়

তিনি ১৫৯১ খ্রিষ্টাব্দে ইরানের বিখ্যাত ইস্পাহান শহরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সেখানকার এক দরিদ্র তৈল ব্যবসায়ী ছিলেন। ছোটো বয়সে তিনি প্রাথমিক শিক্ষা লাভের পর ব্যবসায়িক জীবন শুরু করেন। তদানিন্তন সময়ে হীরার খনিসমৃদ্ধ ভারতের গোলকুণ্ডা তথা হায়দারাবাদ রাজ্যে অন্যের ব্যবসায়িক কাজের সহযোগিতার করার নিমিত্তে ছোটো চাকুরীতে যোগদান করেন। সময়ের বিবর্তনে তিনি নিজ যোগ্যতা প্রমাণ করে কেরানির চাকুরী থেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

মীর জুমলা ব্যবসা-বাণিজ্যে এত বেশি সমৃদ্ধি লাভ করেন যে, অল্প সময়ের মধ্যে তিনি শুরাট (ভারতের গুজরাট), আরাকান, আয়ুথায়া (বর্তমানে দক্ষিণ থাইল্যাণ্ড), বালাশোর (উড়িষ্যা প্রদেশে), আচেহ (ইন্দোনেশিয়া), মালাক্কা (মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া), যোহোর (মালয়েশিয়া), বান্তাম (ইন্দোনেশিয়া), মাকাস্সার (ইন্দোনেশিয়া), জেদ্দা, বন্দর আব্বাস (ইরান), সিলন (শ্রীলংকা), বসরা (ইরাক), এডেন (ইয়েমেন), মাস্কাট (ওমান), মালদ্বীপ এবং মুখা (ইয়েমেন) প্রভৃতি বন্দরে তাঁর নিজ ব্যবসায়ী কাজ পরিচালনা করার জন্য গমন করেন এবং তদানিন্তন সময়ে একজন সফল ও প্রসিদ্ধ ব্যবসায়ি হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।


মীর জুমলার রাজনৈতিক জীবন

ব্যবসায়িক জীবনে সফলতার পাশাপাশি তিনি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করেন। তিনি প্রথমে গোলকুণ্ডার কুতুবশাহী সুলতানকে অনেক উপঢৌকন দিয়ে শাসকের নিকট নিজের অবস্থা সুদৃঢ় করার প্রচেষ্টা করেন। অতঃপর সময়ের সাথে তাল মিলিয়ে সেখানকার সুলতানের দরবারে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হন তিনি। এরই ধারাবাহিকতায় তিনি রাজদরবারের প্রধান উজিরের দায়িত্ব পান। কিন্তু রাজদরবারের অন্য সদস্যদের কূটকৌশলের কারণে তাঁর ওপর শাসকের নেক নজর না থাকলে তিনি তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করেন এবং কুতুবশাহী রাজার পরিবর্তে মুঘল সম্রাটের আনুকুল্য লাভের মাধ্যমে তাঁর ভবিষ্যৎ পথ বিনির্মাণ করেন।

তিনি মুঘল সম্রাট শাহজাহান ও আওরঙ্গজেবের সময়ে গোলকুণ্ডা, বিজাপুরসহ দাক্ষ্যিনাত্যের আরও অনেক অঞ্চল মুঘলদের করদ-রাজ্য হিসেবে পদানত করতে সক্ষম হন। তিনি নিজ প্রতিভা বলে ক্ষুদ্র তেল ব্যবসায়ির পুত্র ও কেরানি পদের ব্যক্তি হওয়া সত্বেও তৎকালীন সময়ে শ্রেষ্ঠতম সমরনায়ক এবং সুবাদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বাংলার মুঘল সুবাদার হিসেবে ক্ষমতা লাভের পর ১৬৬০ খ্রিস্টাব্দে আসামে অভিযান প্রেরণ করেন জুমলা। তিনি একজন সেনা ও নৌ বিদ্যায় পারদর্শী এবং অভিজ্ঞ সেনাপতি হওয়ায় আসাম, কোচবিহার এবং কামরূপ দখল করেন।


বাংলার রাজনৈতিক স্থিতিশীলতা

মীর জুমলাকে মুঘল আমলে বাংলার সুবাদার করে ‘খাঁন ই খানান মুয়াজ্জাম খান’ উপাধী দেওয়া হয়। তিনি বাংলার অস্থির রাজনৈতিক অবস্থাকে স্থিতিশীল করার জন্য তাঁর অতীত অভিজ্ঞতা কাজে লাগান। মীর জুমলা শুধ বাংলারই সুবাদার ছিলেন না; এর পূর্বাঞ্চলীয় গৌহাটি, কোচবিহার, কামরূপ (আসাম), অহম (আসাম) এলাকাকে সুবাহ বাংলার সাথে এতত্রিত করে মুঘল প্রশাসনের কর্তৃত্বে নিয়ে আসার জোর প্রচেষ্টা চালান তিনি। ১৬৬৩ খ্রিষ্টাব্দে মৃত্যুর পূর্ব পর্যন্ত তাঁর সুবাদারি আমলে এ সকল অঞ্চলে নিজের অবস্থান মজবুত রাখতে সক্ষম হন।


মীর মুগ্ধের জন্ম ও শাহাদাত

তাঁর নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ (১৯৯৮-২০২৪ খ্রি.)। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিত বিষয়ে অনার্স পাশ করে ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনাল্স থেকে এমবিএ করছিলেন। বাংলাদেশের জুলাই অভ্যূত্থানের সময় ছাত্রদের মধ্যে পানি ও বিস্কুট বিতরণের সময় গুলিতে শাহাদাত বরণ করেন মুগ্ধ। আজকের আলোচনায় মীর জুমলা ও মীর মুগ্ধের আত্মত্যাগ বাংলা, বাংলাদেশ এবং বিশ্ব মুসলিম প্রশাসনের মধ্যে পার্থক্য ও মিলের বিষয়টি ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করা এ সময়ের দাবি।


•মীর জুমলার সময়ে বিশ্ব রাজনৈতিক ব্যবস্থাপনা

বাংলা ছিল তখন দিল্লির অধীনস্ত এক শক্তিশালী মুসলিম-প্রধান এলাকা। সে সময় পৃথিবীর মহাদেশগুলোর মধ্যে শুধু আমেরিকা মহাদেশে মুসলিমদের একচ্ছত্র আধিপত্যের ইতিহাস এখনও সুনির্দিষ্টভাবে জানা যায় না। এছাড়া ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের প্রায় সকল রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধানগণ মুসলিম শাসকের আনুকূল্য লাভের চেষ্টায় নিজেদেরকে তৎপর রাখত। তৎকালীন সময়ে উসমানীয় খলিফাদের আনুকূল্য লাভের জন্য ইউরোপের আজকের প্রভাশালী ফ্রান্স, বৃটিশ, ইতালি, রাশিয়াসহ অঞ্চলের রাষ্ট্রপ্রধানরা সজাগ থাকত সর্বদা। অনুরূপভাবে এশিয়ার রাজাদের মধ্যে আজকের প্রভাবশালী চীন ও অন্যান্য অঞ্চলের রাজারা ভারতের সুলতানী, মুঘল, সাফাবী এবং উসমানীয় শাসকদের সাথেও সদ্ভাব রেখে চলত তারা। অমুসলিম রাষ্ট্রপ্রধানরা তাদের প্রয়োজনে মুসলিম সরকারপ্রধানদের সাথে কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করত।

উল্লেখ্য, অষ্টাদশ শতকের শেষে এবং উনবিংশ শতকের প্রথমার্ধে ভারতের মুঘল এবং উসমানীয় তুর্কিদের সাথে সুসম্পর্ক রেখে চলত। বিংশ শতকের গোড়ার দিকে উসমানীয়দের ক্ষমতা স্তিমিত হতে থাকলে মুসলিম অঞ্চলে তারা নিজেদের শক্তি প্রতিষ্ঠা এবং মুসলিম অঞ্চল দখল করতে থাকে। বৃটিশ, ইতালি, পর্তুগিজ, ডাচসহ অন্যান্য কোম্পানি ও সরকার তাদের প্রয়োজনে মুসলিম এ সকল প্রভাবশালী সরকারের সাথে বৈদেশিক সম্পর্ক বজায় রাখত। কিন্তু মুসলিম অনৈক্যের সুযোগ তৈরি এবং সেই সুযোগে তাদের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করতে থাকে। সময়ের বাস্তবতায় অমুসলিম শক্তির কাছে মুসলিম শাসকগণ পরাজিত হন। আজ অবধি এ শক্তির পুনরুত্থান বা পুনরুদ্ধার হয়নি।

•মীর মুগ্ধের শাহাদাতকালে বিশ্ব রাজনৈতিক ব্যবস্থাপনা

আজকের বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাপনা যেভাবে চলছে, মীর জুমলার সময়ে রাজনৈতিক অবস্থা ছিল তা থেকে ভিন্ন। মুসলিম শাসক ও নেতাদের অনৈক্যের সুযোগে বৃটিশসহ অন্যান্য ইহুদী-খ্রিস্টান শক্তির পরোক্ষ মদদে ১৮২৫ সালের পর সৌদ-উসমানী দ্বন্দ্ব প্রকট রূপ ধারণ করে। অন্যদিকে ১৮৫৭ সালে প্রত্যক্ষভাবে ভারতে বৃটিশ শাসন শুরু হলে মুসলিম নেতা ও শাসকগণ স্থানীয় ও আন্তর্জাতিক নেতৃত্ব হারিয়ে ফেলে। ১৯১৭ ও ১৯৩৯ সালের প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মুসলিম নেতৃত্ব ও দুর্বল প্রশাসন শতধারায় বিভক্ত হয়ে যায়।

তখন সৃষ্টি হয় বিশ্ব নেতৃত্বের নতুন পঞ্চ শক্তির উত্থান; যেখানে কোনো মুসলিম রাষ্ট্র শক্তিশালী অবস্থায় ছিল না। ফলে মুসলিম রাজারা সম্পূর্ণভাবে একেক সময়ে একেক শক্তির পেছনে জোট করে ছুটতে থাকে। কিন্তু তারা ইউরোপীয় শক্তি বা অন্যান্য দিকে ঝুঁকলেও নিজেদের রাজনৈতিক ঐক্য না থাকায় মুসলিম রাষ্ট্রপ্রধানগণ বিশ্বে কোনো শক্তি হিসেবে গড়ে উঠতে পারেনি। তাই একসময়ের নেতৃত্ব দানকারী মুসলিম শাসকগণ ইউরোপ, আমেরিকা, রাশিয়া এবং চীনসহ অন্যান্য রাষ্ট্রপ্রধানদের মুখাপেক্ষী হয়ে পড়ে, যা আজকের রাজনৈতিক ইতিহাসে লক্ষণীয়।


অতীত ও বর্তমান রাজনৈতিক বিশ্ব ব্যবস্থাপনার ইতিহাস

মীর জুমলা হতে মীর মুগ্ধের সময়ের মুসলিম প্রতিবেশ পরিবর্তনের কারণ খোঁজ করা অতীব জরুরি। মুসলিম শাসকদের এ অবস্থা কেন হলো, কিসের অভাবে, কাদের জন্য, কিভাবে এ অবস্থা হতে আবার পূর্ব ঐতিহ্যে ফিরে যাওয়া সম্ভব; তা আজকের ভাবনার বিষয়।

পূর্বে উল্লেখ করা হয়েছে- ইস্পাহানের এক ছোট্টো তেল ব্যবসায়ির সন্তান অল্পকিছু শিক্ষা লাভের পরও নিজ বুদ্ধি বিবেচনায় নিজের রাজনৈতিক ইতিহাসের আসন উজ্জল স্থানে নিতে সক্ষম হন। সে সময় ইস্পাহান হতে বাংলা পর্যন্ত সকল রাষ্ট্রের প্রধান মুসলিম শাসক বা মুসলিম শাসকের আনুকূল্যে তাদের রাজনৈতিক ক্ষমতায় টিকে ছিল। তদানিন্তন সময়ে সমগ্র মুসলিম বিশ্বে তিনটি প্রধান শক্তি তথা উসমানীয়, সাফাবী এবং মুঘল রাজনৈতিক বলয়ে আবর্তিত হতো।

বর্তমান বিশ্বব্যবস্থায় পৃথিবীর কোনো রাজনৈতিক শক্তি বা দেশ, এমনকি অত্যন্ত প্রভাবশালী মুসলিম শক্তিও আমেরিকা, বৃটেন, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ই.ইউ, রাশিয়া, ভারত, চীনের নানা কৌশল ও পরিকল্পনার বাইরে গিয়ে স্বাধীনভাবে নিজেদের রাজনৈতিক পরিকল্পনার সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছে না। এ রাজনৈতিক গতি পরিবর্তনের ইতিহাস আজকের বাস্তবতায় গবেষণার দাবি রাখে। কেননা বর্তমান শাসকদের রাজনৈতিক অবস্থান এবং প্রশাসনের বাইরের রাজনৈতিক নেতাদের অবস্থান সুস্পষ্টভাবে ভিন্ন। আশার দিক হলো- আজকের পৃথিবীর বাস্তবতায় মুসলিম-প্রধান রাষ্ট্রের শাসকদের স্থলে দেশপ্রেমিক সুসংগঠিত নকীবদের পদচারণা পৃথিবীব্যাপী লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় সেকেলে পুরাতন মানসিকতার শাসকশ্রেণির পরিবর্তন করা সম্ভব হলে নতুন মুসলিম বিশ্বব্যবস্থা তৈরি হবে ইনশাআল্লাহ। যার মাধ্যমে রাসূলের মানবিক, সাম্য এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠিত হবে বিশ্বজুড়ে।


বাংলাদেশ গঠনের পরিকল্পনা

১৯৭১ সালে এদেশের দামাল ছেলেদের রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, তা চুয়ান্ন বছরেও অধরা থেকে যাচ্ছে। এর কারণ খুঁজে বের করার এ মোক্ষম সময়ে চিন্তা ও পরিকল্পনা থাকা একটি স্বাধীন দেশের জন্য খুবই জরুরি। কেননা এতদিন যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব কাগজে কলমে ছিল, তা এত বছরেও পূর্ণাঙ্গভাবে এ দেশের জনসাধারণ দেখতে পায়নি। তাই বিভিন্ন সময়ে এ দেশের তরুণ দামাল সন্তানদের দিতে হয়েছে অনেক উচ্চমূল্য। ১৯৭১-পরবর্তী সময়ে এদেশ দেখেছে ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেনাঅভ্যূত্থান, দেখেছে একই বছরের ৩ ও ৭ নভেম্বরের অনেক লিখিত ও অলিখিত ইতিহাস। 

এদেশ আরও দেখেছে ১৯৮১ সালের আরেক পৈশাচিক রক্তাক্ত বাস্তবতা, এরশাদের স্বৈরশাসন এবং ১৯৯০ সালে গণঅভ্যূত্থান, ২০০৬ সালের ২৮ অক্টোবর, ২০০৮ থেকে ২০২৪ সালের মধ্যে গণতন্ত্রের মডেলে স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন। আরও সম্ভব হয়নি বিদেশী হায়েনাদের ষড়যন্ত্রের ফাঁদে দেশী প্রশাসকদের পদ লেহনের কারণে। এ সুদীর্ঘ চুয়ান্ন বছরে দেশের মানুষ হয়েছে শতধাবিভক্ত। তাই এদেশকে গড়তে হলে নিতে হবে কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা। সেটা সম্ভব হবে এদেশের শিক্ষাব্যবস্থার বাস্তবভিত্তিক পরিবর্তন করার মাধ্যমে। মানুষের আকাঙ্খাকে মর্যাদা দিয়ে এ ব্যবস্থার পরিবর্তন করতে হবে, যেন তারা একেকজন হয়ে ওঠে দেশমাতৃকার সেবক ও সাচ্চা প্রেমিক। তবেই এ দেশ সুসংগঠিত হবে একটি সুদৃঢ় ভিত্তির ওপর নির্ভর করে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্থায়ীত্ব হবে অনেকদিন।


•রাজনৈতিক সংকট উত্তরণের উপায়

মীর জুমলা ও মীর মুগ্ধের এই দেশে রাজনৈতিক সংকট যেভাবে চেপে বসেছে, তা দূর করতে হলে নিম্নোক্ত উদ্যোগ নেওয়া জরুরি:

- বাংলাদেশের সকল শিক্ষিত ব্যক্তিকে মানবিক ও নৈতিক শিক্ষায় ন্যূনতম মাত্রার শিক্ষাগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে দেশের সকল দলের নেতা, সরকারি-বেসরকারি অফিস, আদালত, সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের ইসলামী শিক্ষা বা মানবিক ও নৈতিক মৌলিক পাঠ অবশ্যই পর্যায়ক্রমে গ্রহণ করবে।

- বাংলাদেশের সকল ধর্মের মানুষের তাদের নিজ নিজ ধর্মের নৈতিক শিক্ষা লাভের প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা থাকবে।

- শিক্ষিত ও অল্প শিক্ষিত মানুষদের মধ্যে মুসলিম জাতির অন্তর্ভুক্ত সকলকে তিন থেকে ছয় মাসের মধ্যে প্রতিদিনের দৈনন্দিন বা প্রাত্যহিক জীবনে যে সকল আরবি শ্লোক উচ্চারণ করে, তা জেনে ও বুঝে উচ্চারণের জন্য বাধতামূলক করতে হবে। এ ব্যবস্থা বাস্তবায়নে সরকারকে বাস্তবভিত্তিক পরিকল্পনা নিতে হবে।

- সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দৈনন্দিন জীবনে উচ্চারিত আরবি শ্লোকগুলো অর্থসহ পঠন-পাঠনের জন্য সিলেবাসভুক্ত করতে হবে, যা মুসলিম ছাত্র অন্যান্য আবশ্যিক বিষয়ের ন্যায় পড়তে এবং অর্থসহ মুখস্ত করতে বাধ্য থাকবে। সরকারিভাবে এ ব্যবস্থা সকল মাদরাসা, প্রাইমারি হতে বিশ্বদ্যিালয়, মেডিকেল, প্রকৌশল, কারিগরিসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে চালু থাকতে হবে।

- দেশ একটি পর্যায়ে এলে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত সকল মুসলিমের জন্য ইসলামকে জানা ও বোঝার সুপরিকল্পিত সিলেবাস তৈরি করতে হবে।


পরিশেষে বলা যায়- শিক্ষা মানুষকে যে পথ দেখায়, সেই পথে সে পরিচালিত হতে থাকে। আমাদের দেশে সমন্বিত এ শিক্ষাব্যবস্থা বৃটিশ ও বৃটিশ পরবর্তীকালে দেখা যায় না; যা ছিল একটি জাতি গঠনের জন্য অত্যাবশ্যক। তা না হয়ে চলছে এক অপরিকল্পিত শিক্ষামাধ্যম, যার মাধ্যমে জাতি হচ্ছে বহুধাবিভক্ত। যেমন একটি বাড়িতে দুইজন ছেলে রয়েছে। একজন সন্তান কওমী মাদরাসায় ভর্তি হয়ে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা শেষ করলে তার শারীরিক, মানসিক অবস্থা সৃষ্টি হয় একভাবে। তেমনি অন্যজন আলিয়া মাদরাসায় লেখাপড়া শেষে তার বিকাশ কেমন হয়? তারা দুই ভাই আর এক চিন্তার হয়? হয় না কেন? কারণ একমুখী শিক্ষাব্যবস্থা এদেশের মানুষের জন্য উপযোগী ব্যবস্থা নয়।

তেমনিভাবে আমাদের দেশে সরকারি প্রাইমারি, বেসরকারি প্রাইমারি বা কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম বা ভার্সন স্কুলের ছাত্রদের শিক্ষার কোনো সমন্বয় নেই। যার ফলে আজকের বাংলাদেশে মানুষের মধ্যে মানসিক ঐক্যের চেয়ে অনৈক্য বেশি লক্ষণীয়। তাই মীর জুমলা ও শহীদ মীর মুগ্ধের এ বাংলাদেশে আজকের দাবি হলো- দেশকে সাম্যের ভিত্তিতে গড়ে তুলতে হবে, কোনো বৈষম্যের স্থান এখানে থাকবে না। দেশে সুবিচার থাকবে, কোনো অবিচার মানুষ সহ্য করবে না। দেশের সকল স্তরে প্রতিষ্ঠিত থাকবে সততা, ন্যায়পরায়ণতা, নৈতিকতা, মানবিকতা। থাকবে না অসততা, অন্যায়, অনৈতিকতা, অমানবিকতা। দুই মীরের বাংলাদেশে আজ হোক এই শপথ।

লেখক : বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

Friday, May 16, 2025

Generative AI ও ChatGPT: ভবিষ্যতের প্রযুক্তি ও মানবসমাজের সম্ভাবনা

Generative AI ও ChatGPT: ভবিষ্যতের প্রযুক্তি ও মানবসমাজের সম্ভাবনা

বর্তমান বিশ্বে প্রযুক্তির সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী শাখাগুলোর একটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI)। এই AI প্রযুক্তির মধ্যেও "Generative AI" বা "উৎপাদনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা" একটি বিশেষ ও দ্রুত বিকাশমান শাখা। ChatGPT, DALL·E, Sora, Midjourney প্রভৃতি প্রযুক্তি এখন শুধু প্রযুক্তি বিশ্বেই নয়, বরং শিক্ষা, ব্যবসা, গণমাধ্যম, চিকিৎসা, এমনকি ধর্মীয় গবেষণাতেও বিপ্লব ঘটাচ্ছে।

এই ব্লগে আমরা জানবো Generative AI কী, ChatGPT কিভাবে কাজ করে, এর ব্যবহারিক ক্ষেত্র, সুবিধা ও সীমাবদ্ধতা, ইসলামি দৃষ্টিকোণ থেকে এর বিশ্লেষণ এবং ভবিষ্যতের জন্য আমাদের করণীয়।

Generative AI কী?

Generative AI এমন একটি AI প্রযুক্তি যা শেখা ডেটার উপর ভিত্তি করে নতুন কনটেন্ট তৈরি করতে পারে। এটি লেখালেখি, ছবি আঁকা, কোড লেখা, সঙ্গীত তৈরি বা এমনকি ভিডিও নির্মাণেও পারদর্শী। এটি প্রাথমিকভাবে Machine Learning (ML) ও Deep Learning এর উপর ভিত্তি করে তৈরি।

Generative AI মডেল সাধারণত "Transformer Architecture" ব্যবহার করে, যা প্রথমে 2017 সালে Google-এর গবেষকরা প্রস্তাব করেছিলেন। OpenAI-এর GPT (Generative Pre-trained Transformer) হলো এই প্রযুক্তির একটি অন্যতম সফল উদাহরণ। GPT-4 এর মত উন্নত মডেলগুলো বিলিয়ন বিলিয়ন শব্দের ডেটা থেকে শেখে, তারপর নতুন ও প্রাসঙ্গিক তথ্য তৈরি করে।


ChatGPT কীভাবে কাজ করে?

ChatGPT হলো OpenAI দ্বারা তৈরি একটি ভাষা মডেল, যা GPT-3.5 ও GPT-4 আর্কিটেকচারের উপর ভিত্তি করে। এটি একটি চ্যাটবট হিসেবে কাজ করে, যেখানে আপনি যেকোনো প্রশ্ন করলে এটি স্বাভাবিক ভাষায় উত্তর দেয়।

এই মডেলটিকে প্রথমে বৃহৎ পরিসরের টেক্সট ডেটা দিয়ে "pre-train" করা হয় এবং পরে "fine-tune" করা হয় মানুষের ফিডব্যাক অনুযায়ী। GPT-4 মডেলটি একাধিক ভাষা বোঝে, নির্ভুলভাবে দীর্ঘ উত্তর দিতে পারে, এমনকি প্রোগ্রামিং কোড বা গাণিতিক সমস্যা সমাধানেও সক্ষম।


ব্যবহারের ক্ষেত্র:

Generative AI-এর বাস্তবজীবনে বহু ব্যবহার রয়েছে। নিচে কিছু গুরুত্বপূর্ণ খাত তুলে ধরা হলো:

১. শিক্ষা
স্বয়ংক্রিয়ভাবে প্রশ্ন তৈরি
হোমওয়ার্ক বা প্রবন্ধ লেখায় সহায়তা
ভাষা শিক্ষা ও অনুবাদ

২. প্রোগ্রামিং
কোড জেনারেশন (GitHub Copilot)
বাগ খুঁজে বের করা
সফটওয়্যার ডিজাইন ও অটোমেশন

৩. ব্যবসা ও মার্কেটিং
বিজ্ঞাপনের কনটেন্ট তৈরি
কাস্টমার সার্ভিসে চ্যাটবট ব্যবহার
মার্কেট বিশ্লেষণ

৪. স্বাস্থ্যসেবা
রোগ নির্ণয়ে সহায়তা
স্বাস্থ্য রিপোর্ট তৈরি
মানসিক স্বাস্থ্য সহায়তায় চ্যাটবট

৫. ইসলামি গবেষণা ও লেখালেখি
কোরআনের আয়াত খুঁজে বের করা
হাদীস অনুবাদ ও শ্রেণিবিন্যাস
ইসলামি প্রবন্ধ লেখায় সহায়তা


সুবিধা ও সম্ভাবনা:

দ্রুত ও দক্ষ কনটেন্ট তৈরি
অটোমেশন বৃদ্ধির মাধ্যমে কর্মঘণ্টা হ্রাস
শিক্ষা ও গবেষণায় সমতা সৃষ্টি
দৃষ্টিশক্তিহীন বা প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা


সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ:

ভুল বা বিভ্রান্তিকর তথ্য তৈরি হতে পারে
প্লেজারিজম বা নকল কনটেন্টের ঝুঁকি
পক্ষপাতদুষ্ট (biased) তথ্য উপস্থাপনের আশঙ্কা
গোপনীয়তা ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ
মানব শ্রমের উপর নির্ভরতা কমে যাওয়ায় চাকরির বাজারে প্রভাব

Generative AI এখনও বিকাশমান একটি প্রযুক্তি। এর আউটপুট সবসময় নির্ভুল বা নিরপেক্ষ না-ও হতে পারে। তাই গবেষক ও ব্যবহারকারীদের দায়িত্বশীলতা এবং নৈতিক বোধের সঙ্গে এর ব্যবহার নিশ্চিত করা জরুরি।


ইসলামী দৃষ্টিকোণ থেকে Generative AI

ইসলামে প্রযুক্তি ব্যবহার নির্ভর করে এর উদ্দেশ্য ও ব্যবহার পদ্ধতির উপর। যদি Generative AI ব্যবহার হয় জ্ঞান অর্জন, মানবতার কল্যাণ এবং ইসলামি গবেষণায় সহায়ক হিসেবে, তাহলে তা ইতিবাচকভাবে বিবেচিত হতে পারে। তবে মিথ্যা প্রচার, বিভ্রান্তিকর তথ্য তৈরি বা হারাম কনটেন্টের উৎপাদনে এর ব্যবহার ইসলামের দৃষ্টিতে স্পষ্টভাবে নিষিদ্ধ।

ইমাম গাজ্জালি (রহ.) যেমন বলেছেন, "জ্ঞান নিজে কোনো খারাপ বস্তু নয়, বরং তা মানুষের ব্যবহার অনুসারে ভালো বা মন্দ হয়।" AI-ও ঠিক তেমনি একটি প্রযুক্তি – যা মানবহিতকর বা মানববিরোধী হতে পারে ব্যবহারকারীর নিয়ত ও আচরণ অনুসারে।


•আমাদের করণীয়:

Generative AI ও ChatGPT-এর মতো প্রযুক্তি ব্যবহারে আমাদের সতর্ক ও সচেতন হওয়া প্রয়োজন। নিচে কিছু করণীয় তুলে ধরা হলো:

প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা বজায় রাখা

যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ করা

ইসলামি ও মানবিক মূল্যবোধ বজায় রেখে প্রযুক্তিকে ব্যবহার করা

শিক্ষাব্যবস্থায় এর সঠিক ব্যবহার নিশ্চিত করা

AI প্রযুক্তিতে মুসলিমদের অংশগ্রহণ বাড়ানো এবং নৈতিক গাইডলাইন তৈরিতে ভূমিকা রাখা



Generative AI ও ChatGPT ভবিষ্যতের প্রযুক্তির সবচেয়ে প্রভাবশালী আবিষ্কারগুলোর একটি। এটি মানবসমাজের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি করেছে, বিশেষ করে শিক্ষা, গবেষণা ও সৃজনশীলতা
 বৃদ্ধিতে। তবে এর ব্যবহার যেন মানবিকতা, নৈতিকতা ও সত্য প্রতিষ্ঠার কাজে হয় – সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। ইসলামী জ্ঞানচর্চা ও দাওয়াতি কাজেও এই প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করে আমরা একটি জ্ঞাননির্ভর, কল্যাণকামী সমাজ গড়ে তুলতে পারি।


Monday, May 5, 2025

বালাকোটের চেতনা; অতীতের শিক্ষা; আগামীর প্রেরণা || ০৬ মে ঐতিহাসিক বালাকোট দিবস

বালাকোটের চেতনা; অতীতের শিক্ষা; আগামীর প্রেরণা || ০৬ মে ঐতিহাসিক বালাকোট দিবস

•ভূমিকা: 
ইতিহাসের পাতাজুড়ে সত্য ও স্বাধীনতার জন্য আত্মত্যাগের বহু গৌরবগাথা রচিত হয়েছে। ইসলামের প্রাথমিক যুদ্ধ বদর থেকে শুরু করে কারবালার মর্মান্তিক ঘটনা পর্যন্ত মুসলিম উম্মাহর দীর্ঘ রক্তস্নাত সংগ্রামের উদাহরণ রয়েছে। ভারতীয় উপমহাদেশের ইতিহাসেও তেমনই এক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বালাকোটের যুদ্ধ এবং এই যুদ্ধকে কেন্দ্র করে গড়ে ওঠে স্বাধীনতা আন্দোলন। ১৮৩১ সালের ৬ মে বালাকোটের প্রান্তরে সৈয়দ আহমদ বেরলভীর নেতৃত্বে ধর্মীয় বিশ্বাস ও স্বাধীনতার চেতনা একসূত্রে গাঁথা হয়েছিল। এই অসমযুদ্ধে উপমহাদেশের মুসলমানদের প্রেরণাদায়ী নেতা শাহ সৈয়দ আহমদ বেরলভী (রহ.) তাঁর সাহসী সহযোদ্ধাদের নিয়ে যে শাহাদাতের নজরানা পেশ করেছিলেন, তা ইতিহাসে অমর হয়ে আছে। এই গৌরবময় স্মৃতিকে বুকে ধারণ করে বিশ্বব্যাপী ৬ মে দিনটিকে "বালাকোট দিবস" হিসেবে পালন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরও প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করে থাকে। বালাকোটের শহীদদের সেই ত্যাগ ও আত্মোৎসর্গ ভারতীয় মুসলমানদের আজাদী আন্দোলনে নতুন উদ্দীপনা জুগিয়েছিল, যার মাধ্যমে তারা একটি স্বাধীন আবাসভূমি লাভের সংগ্রামে সক্রিয়ভাবে যুক্ত হন।

•বালাকোটের ঐতিহাসিক পটভূমি:

উত্তর-পশ্চিম ব্রিটিশ ভারতের একটি ছোট্ট পাহাড়ি শহর বালাকোট, যা আজকের পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়ার মেনশেহরা জেলার কাগান উপত্যকার প্রবেশপথে অবস্থিত। আঠারো শতকের শেষ দিকে, মুঘল সাম্রাজ্যের পতন ও আফগান দুররানি শাসনের দুর্বলতার সুযোগে, শিখ সাম্রাজ্যের মহারাজা রঞ্জিত সিং পাঞ্জাবসহ পার্শ্ববর্তী অঞ্চলে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। ১৮১৮ সালে শিখ বাহিনী পেশোয়ার দখল করে নেয়, যার ফলে সেই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠী শিখ শাসনের অধীনে চলে আসে। শিখ শাসকদের অধীনে মুসলমানরা তখন জুমার নামাজ, আজান, কুরবানি, এমনকি ধর্মীয় পোশাক পরিধানেও বিধিনিষেধের মুখোমুখি হন। এই অবমাননাকর অবস্থা মুসলমানদের মনে তীব্র কষ্ট ও ক্ষোভের সৃষ্টি করে।

এই পরিস্থিতিতে সীমান্ত এলাকার অনেক মুসলিম সরদার ও খান নিজেদের জীবন ও ধর্ম রক্ষার জন্য দিল্লির একজন প্রখ্যাত ইসলামী নেতা সৈয়দ আহমদ বেরলভীর শরণাপন্ন হন। একই সময় ভারতজুড়ে ব্রিটিশ উপনিবেশবাদও তার কর্তৃত্ব বিস্তার করছিল। এর পরিপ্রেক্ষিতে উপমহাদেশের মুসলমানদের মধ্যে একটি স্বতন্ত্র ও স্বাধীন ইসলামী পরিচয় বজায় রাখা এবং ধর্মীয় মূল্যবোধ পুনরুদ্ধার করার তাগিদ তীব্র হয়ে ওঠে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটেই ভারতবর্ষজুড়ে শুরু হয় একটি অখণ্ড ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ও স্বাধীনতা অর্জনের লক্ষ্যে আজাদী আন্দোলন। এই ধারার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নেতৃত্ব দেন সৈয়দ আহমদ বেরলভী (১৭৮৬-১৮৩১) - ভারতের এক খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ, সংস্কারক ও সামরিক নেতা।

•সৈয়দ আহমদ শহীদ (রহ.)-এর জীবন ও আন্দোলনের বিস্তৃত পটভূমি:


সৈয়দ আহমদ শহীদ (রহ.) ১৭৮৬ সালে এলাহাবাদের রায়বেরেলভী নামক স্থানে জন্মগ্রহণ করেন। পিতা আলমুল্লাহর ইন্তেকালের পর তিনি শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে দিল্লি যান এবং বিখ্যাত আলেম শাহ আব্দুল আজিজ (রহ.)-এর শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি একসময় টঙ্কের নবাব আমীর খানের সেনাবাহিনীতে যোগ দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেন। কিন্তু যখন আমীর খান ইংরেজদের সাথে আপস করেন সৈয়দ আহমদ বেরলভী সেই আপসের বিরোধিতা করে সৈন্যদল ত্যাগ করেন এবং স্বাধীন ধর্মভিত্তিক আন্দোলনের পথে যাত্রা শুরু করেন। ১৮১৮ সালে দিল্লি ফিরে এসে তিনি প্রায় দুই বছর ধরে রোহিলখণ্ড, আগ্রা, মিরাট, মুজাফফরনগর, সাহারানপুর, লক্ষ্ণৌ, বেনারসসহ বিভিন্ন অঞ্চলে ধর্মীয় সংস্কার ও ইসলামী জাগরণমূলক বক্তৃতা প্রদান করেন। তাঁর আধ্যাত্মিক জ্ঞানের গভীরতা এমন ছিল যে, বহু বিখ্যাত আলেম তাঁর হাতে বাইয়াত গ্রহণ করেন।

১৮২১ সালে তিনি প্রায় ৪০০ ভক্তসহ হজের উদ্দেশ্যে মক্কা গমন করেন, যেখানে উপমহাদেশের বহু ধর্মপ্রাণ ব্যক্তির সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটে। এ সময় বাংলার সাহসী নেতা সৈয়দ মীর নিসার আলী তিতুমীর তাঁর সান্নিধ্যে আসেন এবং অনুপ্রাণিত হয়ে দেশে ফিরে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। এই ঘটনাই প্রমাণ করে যে সৈয়দ আহমদের প্রভাব উপমহাদেশজুড়েই ছড়িয়ে পড়েছিল। সেই সময় হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে ফরায়েজি আন্দোলন এবং তিতুমীরের স্বাধীনতা সংগ্রাম সমান্তরালে চলছিল, যা মুসলমানদের একসাথে জাগরণের পরিচায়ক।

হজ থেকে ফিরে এসে সৈয়দ আহমদ দুই দিক দিয়ে তাঁর আন্দোলন চালিয়ে যান:
সমাজ থেকে কুসংস্কার, শিরক, বিদআত ও জুলুম নির্যাতন দূর করে মুসলমানদের নৈতিক ও আধ্যাত্মিক জীবন উন্নত করা;

এবং ইংরেজদের বিতাড়িত করে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাঁর আন্দোলনে সুফি তরিকার আধ্যাত্মিক প্রভাব ছিল স্পষ্ট।

১৮২৬ সালের সেপ্টেম্বর মাসে তিনি তাঁর অনুসারীদের নিয়ে হিজরত করেন উত্তর-পশ্চিম সীমান্তের পেশোয়ারে। তাঁর আহ্বানে সাড়া দিয়ে ঢাকা, ফরিদপুর, বিহার, উত্তরপ্রদেশসহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় এক থেকে দুই হাজার মুসলিম স্বেচ্ছাসেবী তাঁর সঙ্গে যোগ দেন। এই অংশগ্রহণ ছিল ইসলামের প্রতি গভীর প্রেম ও স্বাধীনতার দৃঢ়সংকল্পের প্রতিফলন।

পেশোয়ারে পৌঁছে স্থানীয় মুসলমানরা তাঁকে "আমীরুল মুমিনিন" (মুমিনদের নেতা) হিসেবে গ্রহণ করে। তিনি সেখানে একটি ইসলামী শাসন কাঠামো গঠনের চেষ্টা করেন এবং স্থানীয় পাঠান গোত্রগুলোর সহায়তায় শিখ বাহিনীর বিরুদ্ধে জিহাদের প্রস্তুতি নেন।

প্রথমেই আকোড়া নামক স্থানে এক অতর্কিত রাতের যুদ্ধে তাঁর মুজাহিদ বাহিনী প্রায় ৭০০ শিখ সৈন্যকে পরাজিত করে, যদিও এতে প্রায় ৮০ জন মুসলিম মুজাহিদ শহীদ হন। এই বিজয় মুজাহিদদের মনোবলে নতুন উদ্দীপনা আনে এবং জিহাদের ময়দানে তাদের অটুট বিশ্বাস জাগিয়ে তোলে।

মহারাজা রঞ্জিত সিং গোপনে পাঠান গোত্রপতিদের ঘুষ দিয়ে সৈয়দ আহমদের বিপক্ষে দাঁড় করান। ১৮৩০ সালের শেষ দিকে স্থানীয় বিশ্বাসঘাতকদের কারণে তাঁর বহু সেনা হতাহত হয় এবং তিনি বাধ্য হন পেশোয়ার ত্যাগ করে পাহাড়ি অঞ্চল বালাকোটে আশ্রয় নিতে। তবুও তিনি হার মানেননি ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেরিলা কৌশলে শিখদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকেন। অবশেষে, তিনি মানসেহরা জেলার দুর্গম পার্বত্য এলাকা বালাকোটকে জিহাদের শেষ ঘাঁটি হিসেবে বেছে নেন, যা পরিণত হয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ে।

•বালাকোটের চূড়ান্ত যুদ্ধ: আত্মত্যাগের অমরগাথা:


একদিকে সীমান্ত এলাকার সর্দারদের অর্থলোভ ও বিশ্বাসঘাতকতা, অন্যদিকে শিখদের বিশাল সুসজ্জিত বাহিনী-এই অসম পরিস্থিতিতেও বীর মুজাহিদ সৈয়দ আহমদ শহীদ (রহ.) হাল ছাড়েননি। পাহাড়ঘেরা দুর্গম উপত্যকায় থেকেও তিনি শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার দৃঢ়সংকল্পে অটল ছিলেন। তাঁর নেতৃত্বে মুসলিম মুজাহিদরা অত্যাচারী শিখ ও ইংরেজ শাসকদের বিতাড়ন করে ভারতবর্ষে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গভীর আকাঙ্ক্ষা নিয়ে প্রস্তুত হচ্ছিলেন চূড়ান্ত সংগ্রামের জন্য।

বালাকোট-চারদিক পাহাড়ে ঘেরা এক সবুজ উপত্যকা, সৈয়দ আহমদের ইসলামী আন্দোলনের শেষ যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত হয়। ১৮৩১ সালের ৬ মে, শুক্রবার ভোরবেলা, এই উপত্যকায় শেষ লড়াই শুরু হয়। সৈয়দ আহমদ শহীদ (রহ.) ও তাঁর প্রধান সহযোদ্ধা শাহ ইসমাঈল দেহলভী প্রায় ৬০০-৭০০ মুজাহিদ নিয়ে বালাকোটে অবস্থান নেন। তাদের প্রতিপক্ষ ছিল শিখ সাম্রাজ্যের প্রায় ১০,০০০ সৈন্য, যাদের নেতৃত্বে ছিল কনওয়ার শের সিং, মহারাজা রঞ্জিত সিংয়ের সেনাপতি।

ভোর হওয়ার আগেই মুজাহিদরা মসজিদে বালার কাছে ক্যাম্প স্থাপন করে এবং হঠাৎ করে শিখ বাহিনীর ওপর আক্রমণের সিদ্ধান্ত নেন। প্রাথমিক আক্রমণে তারা সাফল্যও পায়-শিখদের একটি দলকে আশ্চর্যজনকভাবে ঘায়েল করা সম্ভব হয়। কিন্তু শিখদের সংখ্যাগত ও অস্ত্রশক্তির আধিক্যের কারণে পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নেয়। শের সিং পুরো উপত্যকাকে ঘিরে ফেলে এবং মেটিকোট পাহাড়ের ওপর থেকে অসংখ্য শিখ সৈন্য নিচে নেমে চারদিক থেকে মুজাহিদদের আক্রমণ করে।

সৈয়দ আহমদ ও শাহ ইসমাঈল সামনে থেকে নেতৃত্ব দেন, যুদ্ধ পরিচালনা করেন এবং আত্মত্যাগের এক অমর দৃষ্টান্ত স্থাপন করেন। যুদ্ধের একপর্যায়ে সৈয়দ আহমদ শহীদ হন মেটিকোট পাহাড়ের একটি ঝরনার পাশে এবং কিছুক্ষণের মধ্যেই শাহ ইসমাঈল দেহলভীও শাহাদাতের অমীয় সুধা পান করেন। তাঁদের শাহাদাতের খবর মুজাহিদদের কাছে সঙ্গে সঙ্গে না পৌঁছানোয় অনেকে ইমামকে খুঁজতে খুঁজতে বিভ্রান্ত হয়ে শত্রুর হাতে নিহত হন। এদিকে কিছু সাহসী মুজাহিদ যুদ্ধ চালিয়ে গেলেও সংখ্যার ভারে দীর্ঘক্ষণ টিকে থাকা সম্ভব হয়নি।

যুদ্ধ চলাকালে স্থানীয় গুজর গোত্রের কিছু ব্যক্তি প্রচার করে, "সৈয়দ সাহেব নিরাপদে পাহাড়ের ওপরে আছেন, সবাই দ্রুত সেদিকে চলে যান।" এই ঘোষণায় বিভ্রান্ত হয়ে অনেক মুজাহিদ পিছনে সরে যান এবং সেই সুযোগে শিখ বাহিনী পুরোপুরি জয়লাভ করে। এই দিনের ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় ৩০০ মুজাহিদ শহীদ হন, যাদের মধ্যে বাংলাদেশের (তৎকালীন বাংলা অঞ্চলের) মুজাহিদরাও ছিলেন। শিখ সৈন্যরা সৈয়দ আহমদের মৃতদেহ খুঁজে পেয়ে শিরশ্ছেদ করে এবং বহু অনুসারীকেও নির্মমভাবে হত্যা করে। যুদ্ধ শেষে বালাকোটের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে তারা মুসলমানদের বড় ধরনের ক্ষতি সাধন করে।

তবুও এই বীরত্বপূর্ণ প্রতিরোধ ইতিহাসে অমর হয়ে আছে। মাত্র ৭০০ মুজাহিদের বাহিনী প্রায় ১,০০০ শিখ সৈন্যকে হতভম্ব করে অসীম সাহসিকতার যে উদাহরণ স্থাপন করেছিল, তা উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অদ্বিতীয় অধ্যায়। এত বড় আত্মত্যাগের ঘটনা এখানেই শেষ হয়নি। ১৮৩১ সালের ১৮ মে, অর্থাৎ ১১ দিন পর বাংলায় বঙ্গবীর তিতুমীরের বাঁশের কেল্লা ব্রিটিশ কামানের আঘাতে ধ্বংস হয়ে যায় এবং তিনিও শাহাদাত বরণ করেন। সৈয়দ আহমদ শহীদের "তরীকা-এ-মুহাম্মদী" আন্দোলন তাঁর শাহাদাতের পরও থেমে যায়নি-বরং তা হয়ে ওঠে ব্রিটিশবিরোধী দীর্ঘস্থায়ী ইসলামী আন্দোলনের কেন্দ্রবিন্দু। এই আন্দোলনই পরবর্তী মুসলিম স্বাধীনতা সংগ্রামের বীজ রোপণ করে।

•আন্দোলনের আদর্শিক ও আধ্যাত্মিক দিক:


সৈয়দ আহমদ শহীদ (রহ.)-এর নেতৃত্বে বালাকোটের আন্দোলন "তরীক-এ-মুহাম্মদী" নামে পরিচালনা করেন, যার মূলমন্ত্র ছিল-হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে সমাজ সংস্কার ও ইসলামী শাসন প্রতিষ্ঠা। শাহ ইসমাঈল দেহলভী-সহ বিশিষ্ট আলেমরা তাঁর সহযোগী ছিলেন। তিনি খিলাফতের আদলে একটি শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সীমান্ত অঞ্চলে তিনি অল্প সময়ের জন্য হলেও শরিয়তের আলোকে শাসন চালু করেন। তিনি:
পণপ্রথা ও জোরপূর্বক বিয়ে নিষিদ্ধ করেন,
জাকাত ও উশর আদায় করে বায়তুলমাল গঠন করেন,
এবং গোত্রীয় রীতি না মেনে শরিয়তের বিধান মানার নির্দেশ দেন।

এই সংস্কারমূলক কার্যক্রমে কিছু গোত্র ও নেতা অসন্তুষ্ট হলেও এটি ছিল ন্যায়ভিত্তিক ইসল, সাহসী প্রয়াস। সৈয়দ আহমদের এই আন্দোলনের আদর্শিক ধারা আরবের মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহহ।, ভারতের হাজী শরীয়তুল্লাহ ও তিতুমীর-এর আন্দোলনের সঙ্গেও মিল খুঁজে পাওয়া যায়।

যুদ্ধোত্তর পরিণতি ও আন্দোলনের উত্তরাধিকার:


বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ (রহ.) ও তাঁর প্রধান সহযোদ্ধাদের শাহাদাত আন্দোলনটির তাৎক্ষণিক সামরিক পরাজয় নিশ্চিত করেছিল। তবে এই পরাজয়ের মধ্যেও তাঁদের আত্মত্যাগ ও আদর্শিক দৃঢ়তা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে। যুদ্ধের পর শিখ বাহিনী সীমান্ত অঞ্চলে দমন-পীড়নের মাধ্যমে পুনরায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। সৈয়দ আহমদের পরিবারের কিছু সদস্য ভারতে টঙ্কে আশ্রয় নেন। কিন্তু তাঁর মৃত্যুর পরও আন্দোলন একেবারে থেমে যায়নি।

ইমাম মাহমুদ, যিনি সৈয়দ আহমদের খলিফা ছিলেন, কিছুদিন আন্দোলনের হাল ধরার চেষ্টা করেন। এরপর উইলায়ত আলী ও এনায়েত আলীর নেতৃত্বে ১৮৫০'র দশক পর্যন্ত ছোট পরিসরে আন্দোলনের কার্যক্রম চলমান ছিল। তবুও ব্রিটিশরা সংগঠিতভাবে এই অবশিষ্ট অনুসারীদেরও দমন করে। সংখ্যায় ও অস্ত্র-সরঞ্জামে দুর্বলতা একটি কারণ হলেও অধিকাংশ গবেষক স্থানীয় বিশ্বাসঘাতকতাকেই মূল কারণ হিসেবে দেখেন।

শুরুর দিকে যেসব স্থানীয় মুসলিম নেতা সৈয়দ আহমদকে আহ্বান জানিয়ে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন, যুদ্ধের সময় তারা অনেকেই পাশে ছিলেন না। বরং কেউ কেউ শিখদের সঙ্গে গোপনে হাত মিলিয়েছিলেন। এমনকি মুজাহিদ বাহিনীতে গুপ্তচর হিসেবে প্রবেশ করে শিখদের গোপন পাহাড়ি পথ দেখিয়ে দেয়, যা তাদের আক্রমণ সফল করে তোলে। হাজারা এলাকার এক গোত্রপ্রধান শিখদের বালাকোট ঘিরে ধরার গোপন রাস্তা দেখিয়ে দেয়। আবার পেশোয়ারে সৈয়দ আহমদ যাকে শাসক হিসেবে দায়িত্ব দিয়েছিলেন, সেই সুলতান মুহাম্মদ খান বিশ্বাসঘাতকতা করে অনেক শীর্ষ মুজাহিদকে হত্যা করেন এবং শত্রুপক্ষকে সুবিধা পাইয়ে দেন।

সৈয়দ আহমদ শহীদ উপমহাদেশের মুসলমানদের মনে "শাহাদাত" ও "ইসলামী রাষ্ট্র" চেতনার যে বীজ বপন করেছিলেন, তা পরবর্তীতে বহু আন্দোলনে অঙ্কুরিত হয়। পশ্চিমা গবেষক এডওয়ার্ড মোর্টিমার বলেছেন, “সৈয়দ আহমদ ছিলেন আধুনিক ইসলামপন্থিদের একজন প্রথমদিকের চিন্তাবিদ, যিনি ধর্মীয়, রাজনৈতিক ও সামরিক সংগ্রামকে একত্রিত করে জনগণকে আহ্বান জানিয়েছিলেন।" তাঁর নেতৃত্বে গঠিত মুজাহিদ বাহিনী মুসলমানদের মধ্যে যে ইসলামী সমাজ বিনির্মাণ ও আত্মশুদ্ধির চেতনা ছড়িয়ে দিয়েছিল, এই আদর্শ পরবর্তী সময়ে ছড়িয়ে পড়ে-
দেওবন্দি উলামাদের ব্রিটিশবিরোধী আন্দোলনে,
তিতুমীরের কৃষক বিদ্রোহে,
আধুনিক কালের বাংলাদেশ, পাকিস্তান-আফগানিস্তান অঞ্চলের ইসলামী সংগঠনগুলোর মাঝেও।
সর্বসম্মতিক্রমে বলা যায়- সৈয়দ আহমদ শহীদ (রহ.) ছিলেন উপমহাদেশের প্রথমদিককার স্বাধীনতা সংগ্রামীদের একজন, যাঁর আদর্শ, সংগ্রাম, জীবন ও মৃত্যু একটি পূর্ণাঙ্গ অধ্যায় ইসলামী জাগরণের উজ্জ্বল প্রতীক।

•বালাকোটের শিক্ষা ও আমাদের প্রেরণা:


বালাকোটের যুদ্ধ এবং সৈয়দ আহমদ শহীদ (রহ.) যেমন মুসলমানরা ইসলামী আদর্শ ও স্বাধীনতার জন্য জীবনবাজি রেখে লড়াই করেছেন, আজও ঠিক তেমনি বিশ্বের নানা প্রান্তে মুসলমানরা একই সংগ্রামে লিপ্ত। আজ কাশ্মীরে ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের, ফিলিস্তিনে জায়নবাদী ইহুদিদের, চীনের জিনজিয়াংয়ে বৌদ্ধ-চিনপন্থি শাসকদের, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর বৌদ্ধ চরমপন্থিদের নির্যাতন-এসবই দেখায় যে মুসলিম জাতি এখনো চরম পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। এই বাস্তবতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, বাংলাদেশসহ অন্যান্য মুসলিম রাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামও এই একই ঐতিহাসিক ধারার অংশ, যা বালাকোটের চেতনা থেকেই অনুপ্রাণিত।

প্রথমত, ঐক্যের শিক্ষা
সৈয়দ আহমদের আন্দোলন স্থানীয় মুসলমানদের বিভেদ ও বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হয়। অথচ ইতিহাস সাক্ষ্য দেয়-যখন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে, তখন তারা বিজয়ী হয়েছে। আজকের তরুণদের এই শিক্ষা গ্রহণ করতে হবে-মতপার্থক্য ভুলে ন্যায়ের লক্ষ্যে একতাবদ্ধ হওয়াই হচ্ছে সাফল্যের চাবিকাঠি।

দ্বিতীয়ত, আদর্শের প্রতি অবিচলতা ও আত্মত্যাগ
সৈয়দ আহমদ শহীদ ও তাঁর সাথীরা ঈমান, ন্যায় ও স্বাধীনতার আদর্শে অটল ছিলেন। তাঁরা প্রমাণ করেছেন যে,
সত্য ও ইসলামী চেতনার পক্ষে দৃঢ় থাকা এবং প্রয়োজনে প্রাণ দেওয়াড়এই গুণটি মুসলমানদের শক্তির মূলভিত্তি। তারা শত্রুর কাছে মাথা নত করেননি-আমাদেরও সেই আদর্শে অনুপ্রাণিত হতে হবে।

তৃতীয়ত, নৈতিক ও আধ্যাত্মিক শক্তির গুরুত্ব
ঈমান, তাকওয়া, আল্লাহর ওপর পূর্ণ ভরসা-এই তিনটি গুণই দুর্বলকে শক্তিশালী করে তুলতে পারে। আজকের তরুণদের জীবনের যেকোনো সংগ্রামে-হোক তা সামাজিক ন্যায়, নীতির বিরুদ্ধে আন্দোলন বা জাতির উন্নয়ন-নৈতিকতা, আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক সততাই তাদের সফলতার প্রধান হাতিয়ার।

চতুর্থত, সংগঠিত নেতৃত্বের প্রয়োজনীয়তা
সৈয়দ আহমদ শহীদ (রহ.) সীমিত সম্পদ নিয়েও একটি সুসংগঠিত আন্দোলন গড়ে তুলেছিলেন-যার নিজস্ব অর্থসংগ্রহ, কাঠামো, প্রশিক্ষণ ও নেতৃত্বব্যবস্থা ছিল। আজকের বাংলাদেশে কিংবা মুসলিম সমাজে যেকোনো ইতিবাচক পরিবর্তন আনতে হলে বিচ্ছিন্ন প্রচেষ্টা নয়, দরকার সৎ নেতৃত্ব ও সংগঠিত কর্মপন্থা।

পঞ্চমত, চেতনার উত্তরাধিকার
বাংলাদেশ স্বাধীন হয়েছে একটি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে সেই ইতিহাস ও বালাকোটের ইতিহাসের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ও ধর্মীয় চেতনাকে এক জায়গায় মিলিত করে। স্বাধীনতা মুখের কথা নয়-এর জন্য চরম মূল্য দিতে হয়। তাই আমরা যেন কখনো আমাদের ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়কে ভুলে না যাই।

•উপসংহার:

বদর থেকে বালাকোট-এই দীর্ঘ সময়সীমায় মুসলিম উম্মাহ বারবার প্রমাণ করেছে যে, তারা ঈমান, আত্মত্যাগ ও ন্যায়ের প্রতি অটল থেকে ইতিহাস সৃষ্টি করতে জানে। সৈয়দ আহমদ শহীদ (রহ.)-এর নেতৃত্বে সংঘটিত বালাকোট আন্দোলন সেই ধারাবাহিক সংগ্রামের ধর্মীয় আদর্শ ও স্বাধীনতার আকাঙ্ক্ষা একসূত্রে মিলিত হয়ে গড়েছিল এক অনন্য ইতিহাস।

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের পূর্বসূরি ঘটনাগুলোর মধ্যে একটি, যেখান থেকে আমরা ঐক্য, আত্মত্যাগ ও আদর্শের প্রতি অবিচলতা সম্পর্কে শিক্ষা পাই। সত্য ও স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের স্মৃতি আমাদের সাহস জোগায়। তাদের আত্মত্যাগের মূল্যেই আজ আমরা স্বাধীন সেই শিক্ষা আমাদের জাতি গঠনের দায়িত্বে আরও সচেতন করে। বালাকোটের শহীদগণ আমাদের প্রেরণা জোগান। আসুন, আমরা নিজ নিজ আদর্শে অটল থেকে জাতির কল্যাণ ও ইসলামী মূল্যবোধ সংরক্ষণে আত্মনিয়োগ করি। আমরা যদি অতীতের সেই মহান শিক্ষা হৃদয়ে ধারণ করতে পারি, তবে ইনশাআল্লাহ আগামীর সুন্দর ও ন্যায়ের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


তথ্যসূত্র:
১. বদর থেকে বালাকোট, বদরুজ্জামান, দি পাথফাইন্ডার পাবলিকেশন্স, ১ম প্রকাশ, ২০২১
২. চেতনার বালাকোট, শেখ জেবুল আমিন দুলাল, প্রফেসর'স পাবলিকেশন্স, ৬ষ্ঠ প্রকাশ, ২০১২
৩. কারবালা থেকে বালাকোট, মুহাম্মদ সোলায়মান ফররুখ আবাদী, প্রতীতি প্রকাশন
৪. শহীদে বালাকোট (শাহ ইসমাঈল শহীদ রহ. (১২৪৬-১৮৩১), আল্লামা খালেদ মাহমূদ, মাওলানা আবদুল গাফফার শাহপুরী
(অনুবাদক), নূরুল কুরআন প্রকাশনী, ১ম প্রকাশ, ২০১৮
৫. বালাকোটের প্রান্তর, আরীফুর রহমান, আবরণ প্রকাশন, ১ম প্রকাশ, ২০২১

[ বুকলেট প্রকাশনায়: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ]